স্ট্রিম প্রতিবেদক

জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমাতে সরকারের নির্দেশনার আলোকে সুপ্রিম কোর্টের ভার্চ্যুয়াল শুনানির সময়সূচি নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রেও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক সংকট মোকাবিলায় জ্বালানি সাশ্রয় ও ব্যয় কমাতে সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তন করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি সরকারি গাড়ির জ্বালানি এবং সরকারি দপ্তরে বিদ্যুৎ ও গ্যাসের ব্যবহার ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছে। এর আগে ৫ মার্চ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১১ দফা নির্দেশনা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অফিসের সময়সূচি পরিবর্তন করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাইকোর্ট বিভাগ সকাল ৯টা থেকে বিকেল ৪টা এবং আপিল বিভাগ সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়।
এছাড়া সুপ্রিম কোর্টে ব্যবহৃত সরকারি গাড়িতে মাসিক জ্বালানি বরাদ্দ ৩০ শতাংশ কমানোরও নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং সুপ্রিম কোর্টের প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতি বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ভার্চ্যুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। ভার্চ্যুয়াল শুনানির মামলার কার্যতালিকা ও ভার্চ্যুয়াল মিটিং আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বুধবার তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ভার্চ্যুয়াল উপস্থিতিতে উভয় বিভাগে প্রথম শুনানি অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৯৫টি মামলার শুনানি ও ২১টি নিষ্পত্তি হয়েছে। হাই কোর্ট বিভাগে ৬১২টি মামলার শুনানি ও ১৫৬টি নিষ্পত্তি হয়েছে। উভয় বিভাগে মোট ৭০৭টি মামলার শুনানি ও ১৭৭টি মামলা নিষ্পত্তি হয়েছে।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১৩ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে