স্ট্রিম প্রতিবেদক

দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন, জবাবদিহি এবং জনমুখী সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের উদ্যোগ নেবে সরকার।
আজ বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সংস্কার কমিশনের সদস্যদের এক মতবিনিময় সভায় এই আশাবাদ ব্যক্ত করা হয়।
অধ্যাপক ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে সংস্কার কমিশনের সদস্যরা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় জানানো হয়, এই সংস্কার প্রতিবেদনে চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক, প্রশাসনিক কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনাও গুরুত্ব পেয়েছে। বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে দেওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ ও সুপারিশ প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া কমিশনের অনেক সুপারিশের সঙ্গে বিএনপির স্বাস্থ্যবিষয়ক ইশতেহারের ডিজিটাল স্বাস্থ্যসেবা, চিকিৎসকদের নিরাপত্তা ও সেবার মানোন্নয়নের বিষয়ে মিল রয়েছে বলে আলোচনায় উঠে আসে।
কমিশনের সদস্যরা দেশের তৃণমূল পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করার ওপর বিশেষ জোর দেন। তাঁরা বলেন, শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলে সাধারণ রোগের জন্য বড় বা তৃতীয় পর্যায়ের হাসপাতালগুলোর ওপর অতিরিক্ত চাপ এবং সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। এ জন্য তাঁরা স্বাস্থ্য খাতে রাষ্ট্রীয় বরাদ্দ বৃদ্ধির জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন কমিশনের সদস্যদের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে বলেন, একটি আধুনিক ও নিরাপদ স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে এসব সুপারিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার পর্যায়ক্রমে এসব সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করবে।
সাক্ষাৎকালে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক এ কে আজাদ খান ছাড়াও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন, ড. মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক ড. লিয়াকত আলী, এম এম রেজা এবং ডা. আজহারুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনের লক্ষ্যে এই সংস্কার কমিশন গঠন করা হয়েছিল।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১৪ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৯ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে