স্ট্রিম প্রতিবেদক

পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল শুরু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল সোয়া ১০টার দিকে ঘণ্টা বাজানোর মধ্য দিয়ে রাজধানীর পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে এ মিছিল শুরু হয়। মিছিলে নারী, পুরুষ ও শিশুসহ হাজারো মানুষ যোগ দিয়েছে।
মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে কালো পতাকা, তাজিয়া ও শোকের বিভিন্ন প্রতীক দেখা গেছে। কারবালার ঘটনার স্মরণে কেউ প্রতীকী সাজে, কেউ ঐতিহ্যবাহী পোশাকে মিছিলে যোগ দিয়েছেন। শিশুদের মধ্যেও কারবালার স্মৃতিবিজড়িত প্রতীকী পোশাক ও সাজ দেখা যায়। মিছিলে হায় হোসেন, হায় হোসেন ধ্বনি উচ্চারণে শোক প্রকাশ করছেন অংশগ্রহণকারীরা।
মিছিলে অংশগ্রহণকারীরা জানান, ৬১ হিজরির ১০ মহররম কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.), তাঁর পরিবারের সদস্য ও সঙ্গীরা সত্য ও ন্যায়ের পক্ষে জীবন উৎসর্গ করেছিলেন। তাঁদের সেই আত্মত্যাগের স্মরণে প্রতিবছর আশুরার দিনে তাজিয়া মিছিল হয়।

মিছিলে অংশগ্রহণকারী সায়ৈদ মেহেদী স্ট্রিমকে বলেন, ‘এই দিনে নবীর প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) কারবালার প্রান্তরে পাপিষ্ঠ কুলাঙ্গার ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন। আমি মনে করি, দিনটা আমাদের জন্য সবচেয়ে বেশি প্রাধান্যর। একজন মুসলমান হিসেবে আজকের এই ঘটনার উপরে আমাদের বেশি দৃষ্টিপাত করা উচিত।’
হোসেনি দালান ইমামবাড়া ব্যবস্থাপনা কমিটির সদস্য মীর জুলফিকার আলী বলেন, ‘শান্তিপূর্ণভাবে শোক মিছিল সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। পুরো কর্মসূচিতে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।’
মহরম মিছিল কমিটির আহ্বায়ক এম এম ফিরোজ হোসেন বলেন, ‘আজকের দিনটি যে বার্তা বহন করছে, তা হচ্ছে আমাদের সত্যের সঙ্গে থাকতে হবে, অন্যায়-অবিচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে। সমাজে যদি শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হয় তাহলে ইসলামের আজকের দিনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে সমাজকে সঠিক পথে পরিচালনা করতে হবে। মুসলিম জাতি একত্রিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে থাকলে ইনশাল্লাহ একদিন ইসলামের বিজয় হবেই।’
এদিকে মিছিল শুরুর আগে হোসেনি দালান ইমামবাড়ায় কারবালার শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মিছিলটি লালবাগ-আজিমপুর-নিউমার্কেট-ধানমন্ডি গিয়ে শেষ হবে।

.png)

‘সমকামিতার’ অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের দুই আবাসিক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে হল প্রশাসন। তদন্ত কমিটির সুপারিশে তাদের আবাসিক সিটও বাতিল করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
৩ ঘণ্টা আগে
জ্ঞান, মনন ও সৃজনশীলতার বিকাশে প্রতি মঙ্গলবার ‘চিলড্রেন ডে’ পালনের উদ্যোগ নিয়েছে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। এ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য প্রতি মঙ্গলবার বিনামূল্যে জাদুঘর পরিদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে।
৪ ঘণ্টা আগে
এখন থেকে এক ব্যক্তি অন্য ব্যক্তির ব্যাংক হিসাব বা মোবাইল ওয়ালেটে টাকা পাঠাতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে এ ব্যবস্থা চালু হবে।
৫ ঘণ্টা আগে