পবিত্র আশুরা•শিয়ারা যেভাবে বাংলায় এসেছিলবুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা চারশ বছরের পুরোনো ঢাকাকে বলা হয় ‘মসজিদের শহর’। এ শহরের স্থাপত্যশৈলী ও ধর্মীয় সম্প্রীতির এক অনন্য নিদর্শন হলো শিয়া মসজিদ এবং শিয়া সম্প্রদায়ের ঐতিহাসিক ঐতিহ্য। শুধু একটি উপাসনালয় হিসেবে নয়, ঢাকার বুকে শিয়া ঐতিহ্য এ অঞ্চলের সংস্কৃতি, স্থাপত্য ও সামাজিক মেলবন্ধনের এক জীবন্ত দলিল২৬ জুন ২০২৬
২৪৪ বছর আগে আশুরার দিনে সিলেটে কেন আতঙ্কিত হয়েছিল ব্রিটিশরাসিলেটের আম্বরখানা ছাড়িয়ে শাহি ঈদগাহের টিলায় দাঁড়ালে আজও বাতাসের শোঁ শোঁ শব্দে যেন কোনো এক সুদূর অতীতের দীর্ঘশ্বাস ভেসে আসে। কিন্তু জানেন কী, আজ থেকে প্রায় আড়াই শ বছর আগে ১৭৮২ সালের ১৬ ডিসেম্বর আশুরার দিনে সেখানে বয়ে গিয়েছিল রক্তের ধারা।২৬ জুন ২০২৬
হোসেনি দালান থেকে শুরু হলো তাজিয়া মিছিলপবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল শুরু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল সোয়া ১০টার দিকে ঘণ্টা বাজানোর মধ্য দিয়ে রাজধানীর পুরান ঢাকার ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া থেকে এ মিছিল শুরু হয়। মিছিলে নারী, পুরুষ ও শিশুসহ হাজারো মানুষ যোগ দিয়েছে।২৬ জুন ২০২৬
তাজিয়া মিছিলে হোসেনি দালানে মানুষের ঢলরাজধানীর পুরান ঢাকায় হোসেনি দালান এলাকায় পবিত্র আশুরার তাজিয়া মিছিলে মানুষের ঢল নেমেছে। আজ শুক্রবার (২৬ জুন) সকাল থেকেই হোসেনি দালানে নানা শ্রেণি-পেশার মানুষ জড়ো হতে থাকেন।২৬ জুন ২০২৬
লাতমিয়া: ইরানের যুদ্ধকালে আশুরাইরানের আবছায়া হলঘরগুলোতে শত শত মানুষ কালো পোশাক পরে সমস্বরে বুক চাপড়াচ্ছেন। সঙ্গে পাল্লা দিয়ে চলছে ধর্মীয় শোকগাথা। সেই গাথায় উঠে আসছে আত্মত্যাগ, শাহাদাত এবং যুদ্ধের সুর। লাল আলোয় ঘেরা এই শোকের দৃশ্যগুলো এখন ইরানের ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় খুব পরিচিত।২৬ জুন ২০২৬
কারবালা: শোক নয়, শারিআতির দৃষ্টিতে বিপ্লবের ডাকইরানের আধুনিক ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও বিতর্কিত চিন্তাবিদদের একজন ড. আলী শারিআতি। তিনি ছিলেন একজন সমাজবিজ্ঞানী। ছিলেন এমন একজন স্বপ্নদ্রষ্টা, যিনি ধর্মকে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে দেখাতে চেয়েছেন।২৬ জুন ২০২৬
আশুরাকে ঘিরে প্রচলিত মিথ ও বাস্তবতাইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররম। আরবিতে এ মাসকে সম্মানিত মাস বলা হয়। আর এই মাসের ১০ তারিখকে বলা হয় আশুরা যা মুসলমানদের কাছে এক গভীর তাৎপর্যপূর্ণ দিন। শতাব্দীর পর শতাব্দী এই আশুরা একদিকে আল্লাহর রহমত, সাহায্য এবং ঐতিহাসিক নানা ঘটনার সাক্ষ্য বহন করে আসছে।২৬ জুন ২০২৬
আজ পবিত্র আশুরাআজ শুক্রবার (২৬ জুন) পবিত্র আশুরা। হিজরি ১৪৪৮ সনের মহররম মাসের ১০ তারিখ। মুসলিম উম্মাহর জন্য দিনটি ধর্মীয়, ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ববহ এবং একই সঙ্গে গভীর শোকের দিন।২৬ জুন ২০২৬