ই-পার্টিসিপেশন র‍্যাঙ্কিং চালুর পরিকল্পনা সরকারের: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১৯: ৩০
সরকারি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি জোরদারে ‘ই-পার্টিসিপেশন র‍্যাঙ্কিং’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন মন্ত্রী ফকির মাহবুব আনাম। সংগৃহীত ছবি

সরকারি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি আরও জোরদার করতে ‘ই-পার্টিসিপেশন র‍্যাঙ্কিং’ চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

আজ বৃহস্পতিবার জর্জিয়ার তিবিলিসিতে আয়োজিত ‘জাতিসংঘ পাবলিক সার্ভিস ফোরাম ২০২৬’-এর এক উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, জনগণের ‘ফিডব্যাক’ নিশ্চিত করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের ‘গ্রিভেন্স রিড্রেস সিস্টেম’ বা জিআরএস এবং ‘ই-পার্টিসিপেশন’ পদ্ধতির মাধ্যমে নাগরিকেরা সরাসরি মতামত ও অভিযোগ জানাতে পারবেন।

বৈঠকে মন্ত্রী অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা ডিপিআই এবং সরকারি সেবায় জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণের বিষয়ে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ‘বাংলাদেশের কাছে ডিপিআই কেবল প্রযুক্তির বিষয় নয়, বরং এটি সুশাসনের একটি অন্যতম মাধ্যম। প্রত্যন্ত অঞ্চলের একজন নাগরিক যেন রাজধানীর বাসিন্দাদের মতোই সহজে সরকারি সেবা পেতে পারেন, তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার একটি ‘ডিজিটাল-ফার্স্ট’ সরকার ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্ত্রী উল্লেখ করেন। ফকির মাহবুব আনাম জানান, বর্তমানে দেশের নাগরিকেরা সরকারি পেমেন্ট প্ল্যাটফর্ম ‘একপে’, ‘মাইগভ’ অ্যাপ, জাতীয় তথ্য বাতায়ন অথবা সরাসরি ‘৩৩৩’ হেল্পলাইনের মাধ্যমে সরকারি সেবা গ্রহণ করতে পারছেন। এ ছাড়া আগামী তিন বছরে সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত ইন্টারনেট এবং স্মার্ট ডিভাইস নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

বিষয়:

জাতিসংঘ
Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত