স্ট্রিম সংবাদদাতা

মানিকগঞ্জের হরিরামপুরের পদ্মা নদীতে ১১ কেজি ওজনের একটি কাতল ধরা পড়ে মৎসজীবী আব্দুর রাজ্জাকের জালে। পরে মাছটি বিক্রি হয়েছে ১৪ হাজার ৬০০ টাকায়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার আন্ধারমানিক আড়তে মাছটি বিক্রি করা হয়। এর আগে রোববার উপজেলার চালা ইউনিয়নের দিয়াপাড় এলাকায় ইলিশের জালে কাতলটি ধরেন মৎস্য শিকারী রাজ্জাক।
মৎস্যজীবীরা জানান, হরিরামপুরের পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী। নদীতে ইলিশ ধরতে চলতি মৌসুমে জাল পেতেছেন মৌসুমি মৎসজীবীরা। রোববার উপজেলার চালা ইউনিয়নের দিয়াপাড় এলাকায় বড় কাতল মাছটি ধরা পড়ে মৎস্য শিকারী রাজ্জাকের ইলিশের জালে।
এদিকে সোমবার সকালে কাতলি বিক্রির জন্য উপজেলার আন্ধারমানিক মৎস্য আড়তের সুভাষ রাজবংশীর টুলে তুলেন রাজ্জাক। আড়ৎদার দর-দাম হাঁকলে স্থানীয় মাছ ব্যবসায়ী ইয়েমেল মাছটি কিনে নেন। পরে উপজেলার বলড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের হাসান আলী সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন।
আন্ধারমানিক মৎস্য আড়তের আড়ৎদার হৃদয় রাজবংশী বলেন, মাঝেমধ্যেই পদ্মায় বড় মাছ ধরা পড়ে। তেমনি রাজ্জাকের জালে ১১ কেজি ওজনের কাতল ধরা পড়েছে। মাছটি কিনতে বেশ কয়েকজন দরদাম করেন। পরে মাছটি স্থানীয় এক ব্যবসায়ি ১৪ হাজার ৬০০ টাকায় কিনে নেন।
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইকরাম বলেন, ‘পদ্মা নদীতে প্রায়ই বড় পাঙ্গাশ, আইড়, কাতল, চিতল ও বোয়াল ধরা পরে। আজ বড় একটি কাতল মাছ ধরা পড়েছে বলে শুনেছি, ভালো দামে বিক্রিও করেছে।’

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে