বাসস

দেশের জ্বালানি চাহিদা মেটানো এবং ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল রাখতে উন্নয়ন অংশীদারদের কাছে ২০০ কোটি মার্কিন ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) ভার্চুয়ালি অনুষ্ঠিত ‘এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজেডইসি) প্লাস অনলাইন সামিটে’ বক্তব্য দেওয়ার সময় এই সহায়তার আবেদন জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান নাজুক পরিস্থিতিতে জরুরি পদক্ষেপ ও দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে। বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জরুরি সহায়তা নিশ্চিত করা আমাদের সম্মিলিত এজেন্ডার শীর্ষে থাকা উচিত। আন্তর্জাতিক সম্প্রদায়কে আমাদের এই আহ্বানে দ্রুত ও ইতিবাচক সাড়া দেওয়ার অনুরোধ জানাচ্ছি।’
বৈশ্বিক জ্বালানি সংকটের ভয়াবহতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই সংকট আমাদের পারস্পরিক নির্ভরতা ও দুর্বলতা স্পষ্টভাবে সামনে এনেছে। কোনো দেশই এককভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে না। আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা জোরদার এবং সরবরাহ বিঘ্নিত হওয়ার সমস্যা সমাধানে এশিয়ার দেশগুলোর মধ্যে সমন্বিত ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।
জ্বালানি সংকট বাংলাদেশের অর্থনীতিকে কীভাবে ক্ষতিগ্রস্ত করছে, তা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বেশ কিছু স্বল্পমেয়াদি ব্যবস্থা গ্রহণ করেছি। এর মধ্যে সরকারি অফিস ও বাজারের সময়সূচি পরিবর্তন, জ্বালানি রেশনিং এবং খুচরা বিক্রয়ে সীমা নির্ধারণ অন্যতম। এ ছাড়া মজুতদারি ও আতঙ্কজনিত কেনাকাটা রোধে আমরা “ফুয়েল অ্যাপ”-এর মতো ডিজিটাল উদ্যোগ নিয়েছি।’
প্রধানমন্ত্রী গভীর শঙ্কা প্রকাশ করে বলেন, চলমান এই জ্বালানি সংকটের মাত্রা ও পরিণতি ১৯৭০-এর দশকের তেল সংকটের চেয়েও ভয়াবহ হতে পারে। ১৯৭১ সালের পর থেকে বাংলাদেশ দারিদ্র্য বিমোচন ও জীবনযাত্রার মানোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে। তবে বর্তমান জ্বালানি সংকট সেই অর্জনকে পিছিয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করেছে।
তারেক রহমান আরও বলেন, একক প্রচেষ্টায় এই সংকট মোকাবিলা করা সম্ভব নয়। বিশেষ করে স্বল্পোন্নত দেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলোকে অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয় থেকে সুরক্ষায় দৃঢ় ও সমন্বিত বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন। তিনি এই সময়োপযোগী সম্মেলন আয়োজনের জন্য জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে ধন্যবাদ জানান।
সংসদ ভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হওয়া এই সম্মেলনে প্রধানমন্ত্রী ছাড়াও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমসহ জাপান, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম ও পূর্ব তিমুরের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এম হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে