স্ট্রিম সংবাদদাতা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভাড়ার পাওনা টাকা চাওয়ায় একটি ওয়ার্ড বিএনপির কার্যালয়ে মারধর করা হয় দোকানঘর মালিক ও মৎস্যজীবী দলের নেতা মো. জাহাঙ্গীর ভূঁইয়াকে (৫৭)। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ইউনিয়ন বিএনপি নেতা-কর্মীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের ছেলে রাসেল। উপজেলার মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বারসহ বারোজন এর সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি। তবে সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।
হত্যার শিকার মো. জাহাঙ্গীর ভূইয়া (৫৭) মাহামুদপুর ইউনিয়নের সালমদী নয়াপাড়া গ্রামের মৃত তালেব আলী ভূইয়ার ছেলে। তিনি মাহমুদপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সহসাধারণ সম্পাদক ছিলেন। ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত বছরের পাঁচ আগস্টের শেখ হাসিনা সরকারের পতনের পর মাহামুদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় করা হয়। এ জন্য জাহাঙ্গীরের কাছ থেকে একটি দোকানঘর ভাড়া নেন তোতা মেম্বার। কিন্তু তারপর থেকে ভাড়া পরিশোধ করা হয়নি।
কার্যালয়টি স্থানীয় বাসিন্দাদের কাছে বিএনপির কেন্দ্রীয় অর্থবিষয়ক সহ সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অফিস হিসেবে পরিচিত ছিল। হত্যাকাণ্ডে অভিযুক্তরা সুমনের অনুসারী বলে দাবি করেছেন রাসেল।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সকালে পার্টি অফিসের বকেয়া ১০ হাজার টাকা ভাড়া চাইতে গেলে ‘বিএনপির অফিসের জন্য কিসের ভাড়া দিব’ বলেন তোতা মেম্বার। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে তোতা মেম্বারকে ধাক্কা দেন জাহাঙ্গীর। পরবর্তীতে তোতা মেম্বারের অনুসারী ও তার ছেলেরা জাহাঙ্গীরকে ধরে পার্টি অফিসে নিয়ে মারধর করেন।
এ সময় জাহাঙ্গীর গুরুতর আহত হয়ে গেলে অভিযুক্তদের কয়েকজন জাহাঙ্গীর আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাহাঙ্গীরের ছেলে রাসেল বলেন, ‘বুধবার সকালে ভাড়া চাইতে গেলে তোতা মেম্বার (৭০) ও তার ছেলে খোকন (৩৫), রাসেল (৩০) এবং বেণু হাজীর ছেলে আলম (৪৫) ও সাদ্দাম (৩৫) সহ ছয়-সাত জন মিলে আমার বাবাকে পার্টি অফিসে নিয়ে মারধর করে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।’
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, মাহামুদপুর ইউনিয়নে কয়েকটি দোকান মিলে বিএনপির একটি দলীয় কার্যালয় করা হয়েছে। দোকানগুলোর একটি অংশ জাহাঙ্গীরের। সকালে তিনি দোকানের ভাড়া চাইতে গেলে সেখানে মারপিটের ঘটনা ঘটে। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। এই তাঁর পরিবারের পক্ষ থেকে মামলা করবে বলে জানিয়েছে।’
জানতে চাইলে মাহমুদুর রহমান সুমন মোবাইল ফোনে তিনি বলেন, ‘আমি আসলে মৃত্যুর খবর শুনেছি। নিহত ব্যক্তিও আমার লোক। ঘটনা যাই ঘটুক, আমি এর বিচার চাই।’
মারধরে হত্যার ঘটনা শুনেছেন বলে জানান আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী মেম্বার। তিনি বলেন, ‘অপরাধীর কোনো দলীয় পরিচয় নেই। অপরাধী যে-ই হোক, আমরা তার বিচার চাই। তিনি দলে যুক্ত থাকলে আমরা দলীয়ভাবেও তার ব্যবস্থা নেব।’

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে