স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিকালে কক্ষে অতিরিক্ত লোকজনের প্রবেশ সীমিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি আপিলের ক্ষেত্রে আবেদনকারীসহ সর্বোচ্চ তিনজনের বেশি ব্যক্তি শুনানি কক্ষে প্রবেশ করতে পারবেন না।
শুক্রবার (৯ জানুয়ারি) ইসির সিনিয়র সহকারী সচিব (আইন-২) মো. আরিফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। শুনানি কার্যক্রম সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসি সচিবালয় সূত্র জানায়, শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে আপিল শুনানি শুরু হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত টানা ৯ দিন এ কার্যক্রম চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হবে।
শনিবার প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর ক্রমিকের আপিল শুনানি হবে। রোববার (১১ জানুয়ারি) ৭১ থেকে ১৪০, সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি গ্রহণ করবে কমিশন। বাকি আপিলের সময়সূচি শিগগিরই জানানো হবে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল জমা পড়েছে। গত ৫ জানুয়ারি থেকে শুরু হয়ে শুক্রবার (৯ জানুয়ারি) পর্যন্ত এ আবেদন গ্রহণ করা হয়।
শেষ দিনে সর্বোচ্চ ১৭৬টি আপিল জমা পড়েছে। এর আগে চতুর্থ দিনে ১৭৪টি, তৃতীয় দিনে ১৩১টি, দ্বিতীয় দিনে ১২২টি এবং প্রথম দিনে ৪১টি আবেদন জমা পড়েছিল।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে