লিবিয়া থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ২১: ১৯
লি‌বিয়া থেকে ফিরেছেন ১৭৩ বাংলাদেশি। ছবি: সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ১৭৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। ফিরে আসা অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। সেখানে অবস্থানকালে তাদের অনেকেই অপহরণ ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

আজ সোমবার (১ ডিসেম্বর) ভোর ৫টা ৪৭ মিনিটে বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটযোগে তারা ঢাকায় ফেরেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এই প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের স্বাগত জানান। এ সময় আইওএমের পক্ষ থেকে প্রত্যেককে পথখরচা, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক অন্য বাংলাদেশিদেরও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো কাজ করে যাচ্ছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত