স্ট্রিম প্রতিবেদক

২০২৬–২৭ অর্থবছরের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং আগামী পাঁচ বছরের মধ্যে তা জিডিপির ৫ শতাংশে উন্নীতের সরকারি আশ্বাসকে স্বাগত জানিয়েছে শিক্ষা অধিকার সংসদ। তবে বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনার অভাব এবং বরাদ্দের হিসাবের অস্পষ্টতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।
শুক্রবার (১২ জুন) সংগঠনের সদস্য সচিব মো. শাহনেওয়াজ খান চন্দন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিক্রিয়া জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজেটে শিক্ষা খাতে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব হয়েছে। এর মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৪৬ হাজার ৭৩৮ কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চশিক্ষায় ৫৭ হাজার ৩০২ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য ১৮ হাজার ৪৫৭ কোটি টাকা প্রস্তাব হয়েছে। শিক্ষা সংক্রান্ত দুই মন্ত্রণালয়ের বরাদ্দের পরিমাণ যোগ করলে দাঁড়ায় ১ লাখ ২২ হাজার ৪৯৫ কোটি টাকা। সংগঠনটি প্রশ্ন তুলেছে, ‘বাকি ১৪ হাজার কোটি টাকা কোথায় ব্যয় হবে?’ এই হিসাব বাজেটে স্পষ্ট নয়।
শিক্ষা অধিকার সংসদ মনে করে, কেবল বরাদ্দ বাড়িয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করা সম্ভব নয়, যদি না শহর-গ্রাম, পাহাড়-সমতল, পথশিশু ও সুবিধাবঞ্চিতের বৈষম্য দূর করা যায়।
বাজেটের আগে ৩৫০ জন তরুণ গবেষক ও ‘জেন-জি’ প্রজন্মের শিক্ষার্থীদের মতামত নিয়ে একটি জরিপ করেছে সংগঠনটি। জরিপে ৬২ দশমিক ৩ শতাংশ শিক্ষার্থী শিক্ষা খাতে জিডিপির ন্যূনতম ৫ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছিলেন। এছাড়া ৫৩ দশমিক ৪ শতাংশ তরুণ ভৌত অবকাঠামোর চেয়ে মানসম্মত শিক্ষক নিয়োগ ও সম্মানজনক বেতনের দাবি জানালেও বাজেটে শিক্ষকদের আলাদা বেতন-ভাতার কোনো ইঙ্গিত নেই।
জরিপে অংশ নেওয়া ৬৭ দশমিক ৭ শতাংশ তরুণের উদ্বেগ ছিল ‘দুর্নীতি ও অপচয়’ এবং ৫৬ দশমিক ৯ শতাংশ তরুণ ‘সঠিক পরিকল্পনার অভাব’কে প্রধান দুর্বলতা হিসেবে চিহ্নিত করেন।
এই পরিস্থিতিতে বাজেট পাসের আগেই ৩ দাবি পেশ করে সংগঠনটি। এগুলো হলো—উপবৃত্তি ও ‘মিড-ডে মিল’ দ্বিগুণ করার বরাদ্দের সুষম বণ্টন নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়গুলোর মৌলিক গবেষণা ও এআই শিক্ষার জন্য বরাদ্দের ন্যূনতম ১০ শতাংশ করে একটি ‘জাতীয় গবেষণা ও উদ্ভাবন তহবিল’ গঠন এবং সর্বোপরি স্বচ্ছতা ও সামাজিক জবাবদিহিতা নিশ্চিত করতে নাগরিক সমাজ ও তরুণ গবেষকদের অন্তর্ভুক্ত করে ‘বাজেট বাস্তবায়ন ও সামাজিক অডিট সেল’ গঠন করা।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১৩ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে