স্ট্রিম প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ পরিচালনার জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
আজ বুধবার (২৯ অক্টোবর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের ‘কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল শিক্ষার্থী সংসদসমূহের গঠন ও পরিচালনা বিধিমালা ২০২৫’-এর ১৫(১) ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদনক্রমে এই কমিশন গঠন করা হয়েছে।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক মোস্তফা হাসান। এ ছাড়া বাকি চার নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন আইন বিভাগের শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের কানিজ ফাতেমা কাকলী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জুলফিকার মাহমুদ ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আনিসুর রহমান।
এর আগে ১৬ সেপ্টেম্বর সম্পূরক বৃত্তি প্রদান, জকসুর রূপরেখা ঘোষণা, ক্যাফেটেরিয়ায় ভর্তুকি প্রদান, স্বাস্থ্যকর খাবার নিশ্চিত, কেন্দ্রীয় লাইব্রেরিতে সুযোগ-সুবিধা বৃদ্ধি ও শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা চালুর দাবিতে অনশনে বসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী। এর পরদিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জকসু নির্বাচনের ভোটগ্রহণ।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩১ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪০ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে