স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর উত্তরায় সাততলা আবাসিক ভবনে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জন হয়েছে। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে ভবনটির দুইতলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছিল, সকাল ৮টার দিকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের আবাসিক ভবনটিতে আগুন লাগার তথ্য জানতে পারে তারা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর পর সাততলা ভবনটির দ্বিতীয় তলায় আগুন দেখতে পায়। সকাল ১০টার দিকে আগুন নেভানো হয়। এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আর আহত ১৩ জনকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
দুপুর সাড়ে ১২টার দিকে ডিএমপি উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আহম্মদ আলী স্ট্রিমকে জানান, এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম স্ট্রিমকে জানান, নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। তবে কারও পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

.png)

শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৭ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
১৬ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে