স্ট্রিম সংবাদদাতা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে উড়ো চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে ডাকযোগে পাঠানো চিঠি পেয়েছেন সাবেক এই সংসদ সদস্য। খামে চিঠির সঙ্গে একটি সাদা কাপড়ের টুকরো পাঠানো হয়েছে।
গত ২৩ নভেম্বর ‘ব্যাটালিয়ন-৭১’- এর কক্সবাজারের আঞ্চলিক কো-অর্ডিনেটর মুমিনুল আলমের নামে চিঠিতে লেখা রয়েছে, জনাব, আসসালামু আলাইকুম। আশা করি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন। আপনার নিকট অনুরোধ রইলো, আপনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন।
এতে লেখা, অন্যথায় পরিণতি শরিফ ওসমান হাদির মতো হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি ২৪ ঘণ্টা আমাদের কিলিং স্কোয়াডের নজরদারিতে আছেন। আপনার জন্য একটি কাফনের কাপড় উপহার হিসবে পাঠালাম।

বিষয়টি জানতে পেরে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে ফোন দিয়েছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। এ ব্যাপারে শাহজাহান চৌধুরী বলেন, তারেক রহমান আমার খোঁজখবর নিয়েছেন। তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এমন পরিস্থিতিতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। উড়ো চিঠির বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি।
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে গুলি করে সন্ত্রাসীরা। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান তিনি।
এদিকে, রোববার দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শাহজাহান চৌধুরীর নির্বাচনী এলাকায় মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সভায় হুমকির বিষয়টি উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী তুলে ধরলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ইসি সানাউল্লাহ।
উখিয়া থানার ওসি নুর আহমদ জানান, জিডি নেওয়া হয়েছে। নিরাপত্তার বিষয় গুরুত্ব দিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৯ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
২৩ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে