স্ট্রিম সংবাদদাতা

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন এক গৃহবধূর মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে নেওয়ায় তাঁর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১৩ মে) সন্ধ্যার দিকে হাসপাতালের মেডিসিন ইউনিটের বারান্দায় এই ঘটনা ঘটে। মৃত রোগীর নাম দীপালি সিকদার (৪০)। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাসপাতালের চতুর্থ শ্রেণির এক অস্থায়ী কর্মচারী সোহেলকে সাময়িকভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
নিহত দীপালি সিকদার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব খরকি গ্রামের বাসিন্দা। স্বজনদের অভিযোগ, অক্সিজেনের মাস্ক পরা অবস্থায় দীপালি যখন হাসপাতালের বারান্দায় ট্রলিতে শায়িত ছিলেন, তখন সোহেল নামের ওই কর্মচারী অন্য এক রোগীর জন্য ট্রলিটি নিতে টানাটানি শুরু করেন। একপর্যায়ে তিনি দীপালির মুখের মাস্ক খুলে ফেলেন। এতেই তাঁর মৃত্যু হয় বলে দাবি করেছেন স্বজনেরা।
বোনের লাশের পাশে বিলাপ করে মিলন হালদার বলেন, ‘আমরা বলছিলাম, একটু অপেক্ষা করেন, আমার বোন শ্বাস নিতে পারছে না। কিন্তু কেউ শোনেনি। মাস্ক খোলার কিছুক্ষণ পরই ওর অবস্থা খারাপ হয়ে যায়।’ মিলনের দাবি, পাশের এক রোগীর স্বজনের কাছ থেকে টাকা নিয়ে সোহেল এই কাজ করেছেন। এই মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ অভিহিত করে হাসপাতালের পরিচালকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তাঁরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শ্বাসকষ্ট নিয়ে গতকাল বিকেল তিনটার দিকে দীপালিকে হাসপাতালে ভর্তি করা হয়। শয্যা খালি না থাকায় ট্রলিতে রেখেই তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছিল। ঘটনার প্রত্যক্ষদর্শী এক রোগীর স্বজন জানান, ইউনিটজুড়ে তখন চিৎকার আর দৌড়াদৌড়ি শুরু হয়। দীপালিকে আর ফেরানো যায়নি। ঘটনার পর উত্তেজিত স্বজনদের হাত থেকে অভিযুক্ত সোহেলকে উদ্ধার করেন আনসার সদস্যরা। এরপর থেকেই সোহেল পলাতক এবং তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর জানিয়েছেন, কর্মচারী সোহেলকে সাময়িকভাবে বরখাস্ত করার পাশাপাশি তাঁর বেতন-ভাতা বন্ধ রাখা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার (১২ মে) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেও চিকিৎসাধীন এক শিশুর মাস্ক খুলে ফেলায় মৃত্যুর ঘটনা ঘটে। ওই ঘটনায় অভিযুক্ত অফিস সহকারী এনায়েত করিমকে আটক ও বরখাস্ত করা হয়েছে।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১ ঘণ্টা আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে