স্ট্রিম সংবাদদাতা

বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে বগুড়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো।
আজ সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে বগুড়া পৌর ভবনে এক ফলক উন্মোচনের মাধ্যমে এই নতুন সিটি করপোরেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 'আজ বগুড়া শহর আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করল। এটি বগুড়াবাসীর জন্য একটি খুশির দিন। এই শহরকে একটি মডেল টাউন হিসেবে গড়ে তুলতে হবে। সেজন্য রাস্তাঘাট ও ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে সরকারের পাশাপাশি নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।'
বগুড়া সফরের শুরুতে প্রধানমন্ত্রী জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন এবং জজ আদালতে ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর তিনি গাবতলীর বাগবাড়ীতে অবস্থিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে গিয়ে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।
বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জনসভা শেষে তিনি বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন। সব কর্মসূচি শেষে সন্ধ্যায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) সংক্ষিপ্ত যাত্রাবিরতি করে তাঁর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

মাতৃত্ব ও উদ্যোক্তা উন্নয়নকে উৎসাহিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘দ্য মাদারহুড মুভমেন্ট’।
১ ঘণ্টা আগে
হাম ও রোগটির উপসর্গ নিয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে চার এবং সন্দেহজনক হাম নিয়ে মারা গেছে সাত শিশু।
২ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে ৯ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
২ ঘণ্টা আগে
দেশের হাওর ও উত্তরাঞ্চলে বন্যা আশ্রয়কেন্দ্র বাড়ানোর পাশাপাশি বজ্রপাত নিরোধক যন্ত্র বসিয়ে ‘বজ্র-আশ্রয়কেন্দ্র’ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
২ ঘণ্টা আগে