স্ট্রিম প্রতিবেদক

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় অধস্তন আদালতের ২৮ বিচারককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) এবং সুপ্রিম কোর্ট সচিবালয়সহ তিনটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স (এনএলএ)। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত এই আইনজীবী সংগঠনটি বিচারকদের শোকজ অবিলম্বে প্রত্যাহার এবং অধ্যাদেশগুলো সংসদে পাসের দাবি জানিয়েছে।
বুধবার (৮ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে এনএলএ-র আহ্বায়ক অ্যাডভোকেট আজমল হোসেন এসব দাবি জানান। ২৮ বিচারকের শোকজের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “নির্বাহী আদেশের মাধ্যমে দেওয়া এই শোকজ পতিত ফ্যাসিস্ট আমলের ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বিধিমালা ২০১৭’ অনুসারেই বেআইনি এবং সংবিধানের ৩৯ অনুচ্ছেদের সরাসরি পরিপন্থী। আমরা একে বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের ভীতি প্রদর্শনের কৌশল মনে করছি।”
উল্লেখ্য, মঙ্গলবার আইন ও বিচার মন্ত্রণালয় থেকে অধস্তন আদালতের ওই ২৮ বিচারককে শোকজ করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে বিরূপ ও উসকানিমূলক বক্তব্য দিয়ে ওই বিচারকরা সুপ্রিম কোর্টের নির্দেশনা অমান্য করেছেন। একে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭’ অনুযায়ী অসদাচরণ হিসেবে গণ্য করা হয়েছে। এনএলএ আহ্বায়ক একে ‘বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ’ আখ্যা দিয়ে দ্রুত প্রত্যাহারের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশন অধ্যাদেশ-২০২৫ বাতিলের প্রাথমিক সিদ্ধান্তের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। অ্যাডভোকেট আজমল হোসেন বলেন, “সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল হলে বিচার বিভাগ পুনরায় নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে চলে যাবে, যা ঐতিহাসিক মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থী। অন্যদিকে, গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষরকারী হিসেবে গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করলে অপরাধীদের দায়মুক্তির সুযোগ তৈরি হবে।”
সরকারের প্রতি দাবি জানিয়ে তিনি আরও বলেন, অধ্যাদেশগুলো বাতিলের প্রক্রিয়া বন্ধ করতে হবে। প্রয়োজনে আলোচনার মাধ্যমে সংশোধন সাপেক্ষে এগুলো বিল আকারে সংসদে পাস করা যেতে পারে। এছাড়া সংবিধানের ১১৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে দেওয়া হাইকোর্টের সাম্প্রতিক রায়ের আলোকে দ্রুত বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার কাজ এগিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

.png)

হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১০ মিনিট আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে তোলা রাজীব শাহের ‘নবাবপাড়া’ গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।
২৬ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কিশোরকে তুলে নিয়ে নির্যাতনে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. নুরুল ইসলাম ওরফে ইরান (৪০) পিটুনিতে নিহত হয়েছেন। পরে তাঁর বসতঘরে আগুন ধরিয়ে দেয় এলাকার বিক্ষুব্ধরা। তবে বাড়িতে হামলায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় ইউপি সদস্য নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেছে নিহতের ছেলে।
২৮ মিনিট আগে
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২ ঘণ্টা আগে