স্ট্রিম সংবাদদাতা

ফেনীর দাগনভূঁইয়া উপজেলার সিন্দুরপুর এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা ও বোন। তাদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দাগনভূঁইয়া উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামে গ্রামে মকবুল হুজুর বাড়িতে রবিবার (১০ মে) রাতে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দিলপুর এলাকার মোহাম্মদ মোস্তফার মাদকাসক্ত ছেলে রাফি তার মা লাকি বেগমের কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করে। তার মা টাকা দিতে না চাইলে প্রথমে মাকে ছুরিকাঘাত করে। পরে তার বাবা মোস্তফা ও কন্যা মিথিলা লাকি আক্তার বাঁচাতে এলে তাদেরও কাঘাত করে সে। এসময় তাদের চিৎকারে বাড়ির অন্য লোকজন এগিয়ে আসে।
স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার কবির মা লাকি বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বাবা মোস্তফা ও বোন মিথিলাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়জুল আজীম জানান, ঘটনার পরপরই পুলিশ ঘাতক ছেলে রাফিকে গ্রেপ্তার করেছে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে তার মাকে হত্যার কথা স্বীকার করেছে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

.png)

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
৮ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে