স্ট্রিম সংবাদদাতা

খুলনা মহানগরীতে মোটরসাইকেলে করে এসে শেখ সোহেল (৪৫) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে নগরীর খানজাহান আলী থানার আফিলগেট এলাকার পেট্রোল পাম্প সংলগ্ন একটি গ্যারেজে এই ঘটনাটি ঘটে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, একটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা সোহেলকে পরপর কয়েকটি গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সোহেল নিহত হন।
সোহেল খানজাহান আলী থানার আটরা শেখপাড়া এলাকার বাচ্চু শেখের ছেলে। তিনি মাছের ঘের ও ইন্টারনেটের ব্যবসা করতেন। আজ আফিল গেট পেট্রোল পাম্প সংলগ্ন একটি গ্যারেজে ব্যক্তিগত মোটরসাইকেল মেরামতের জন্য এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।
ওসি হুসাইন মাসুম বলেন, ব্যবসায়ী শেখ সোহেলের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। সেখানে পুলিশে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা করছেন। কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা জানার চেষ্টা চলছে।

সবার কাছে অর্থনীতির সুফল পৌঁছানোর বিষয়টি মাথায় রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, একটি সমাজকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করাই এই বাজেটের লক্ষ্য।
১৫ মিনিট আগে
নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৪ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। স্থানীয়সহ আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
৫ ঘণ্টা আগে