স্ট্রিম প্রতিবেদক

সরকার ইসলামী ব্যাংক ও আদ-দ্বীন হাসপাতালকে বিরোধী দলের প্রতিষ্ঠান হিসেবে দেখছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নারী সংসদ সদস্য মারদিয়া মমতাজ। রোববার (১৪ জুন) সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এ অভিযোগ করেন তিনি।
মারদিয়া মমতাজ বলেন, ‘অর্থনৈতিক গণতন্ত্রায়নের কথা বলা হলেও দেশের সবচেয়ে বড় ব্যাংক ও অন্যতম সেবামূলক হাসপাতাল রাজনৈতিক কুধারণার শিকার হচ্ছে। এগুলোকে আর্থিক ও সেবাপ্রতিষ্ঠান হিসেবে না দেখে বিরোধী দলের প্রতিষ্ঠান হিসেবে দেখা হচ্ছে, যা সুস্পষ্টভাবে অসত্য।’
বেসরকারি চাকরিজীবীদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সরকারি পে-স্কেলের পাশাপাশি বেসরকারি খাতের কর্মীদের জন্যও নীতিগত নির্দেশনা প্রয়োজন। এ ধরনের কাঠামোর অভাব সরকারি চাকরির প্রতি অতিরিক্ত নির্ভরতা এবং নিয়োগে অনিয়মের সুযোগ তৈরি করে।
শিক্ষা বাজেট নিয়ে তিনি বলেন, শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হলেও তা অর্জনের জন্য কোনো সময়বদ্ধ রোডম্যাপ নেই। বরাদ্দের চেয়ে বরং বরাদ্দ বাস্তবায়নের সক্ষমতাই বড় চ্যালেঞ্জ।
মারদিয়া মমতাজ দাবি করেন, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন খাতে অতিরিক্ত ১৪ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব থাকলেও এর ব্যয়ের সুনির্দিষ্ট খাত পরিষ্কার নয়। একই সঙ্গে কওমি শিক্ষাব্যবস্থা নিয়েও বাজেটে কোনো দিকনির্দেশনা নেই।
জামায়াতের এই নারী সংসদ সদস্য বলেন, বাজেট জনগণ ও সরকারের মধ্যে এক ধরনের সামাজিক চুক্তি। তাই এতে বাস্তবসম্মত পরিকল্পনা, জবাবদিহি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিশ্চিত করা প্রয়োজন। বাজেটের দুর্বলতাগুলো দূর করে তা কার্যকরভাবে বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১৪ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে