স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচরে ছিনতাইকারীর ছুরিকাঘাতের শিকার হয়েছে নুর আলম (২৬) নামে এক অটোরিকশাচালক। তিনি রিকশার ব্যাটারি কিনতে ৩০ হাজার টাকা নিয়ে কমলাপুর যাচ্ছিলেন। পথে প্রকাশ্যে ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে ওই টাকা ছিনিয়ে নেওয়া হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে কামরাঙ্গীরচরের আলিনগর মাছের বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
স্বজনেরা জানান, নুর আলমের দুটি অটোরিকশা রয়েছে। এর একটি তিনি নিজে চালান; অন্যটি ভাড়া দিয়েছেন। আজ বিকেল ৫টার দিকে একটি অটোরিকশার ব্যাটারি কিনতে ৩০ হাজার টাকা নিয়ে তিনি কমলাপুর রেলস্টেশন এলাকায় যাচ্ছিলেন। আলিনগর মাছের বাজার এলাকায় পৌঁছালে ৪-৫ জন দুর্বৃত্ত তার গতিরোধ করে। তারা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে নুর আলম বাধা দেন। ওই সময় তাঁর বাম পায়ে ও পশ্চাৎদেশে ছুরিকাঘাত করা হয়।
তারা আরও জানান, গুরুতর অবস্থায় পরে নুর আলমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
নুর আলমের ভাই রায়হান জানান, তাদের বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী থানার আপেলকাঠি এলাকায়। তার ভাই বর্তমানে কামরাঙ্গীরচর আলিনগর এলাকায় সপরিবারে ভাড়া বাসায় থাকেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই ব্যক্তিকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১১ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে