স্ট্রিম প্রতিবেদক

ক্ষমতাচ্যুত সরকারের আমলে চুরি ও পাচার করা লাখ লাখ কোটি টাকা ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর নয়াপল্টনে মঙ্গলবার (২৩ জুন) সকালে প্রতিবাদ মিছিল শেষে সমাবেশে তিনি এ কথা বলেন। মিছিলটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিংগেল মোড় ঘুরে একই স্থানে শেষ হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, যারা জনগণের জীবন থেকে সুন্দর ভোর কেড়ে নিয়েছিল, সূর্যের আলো কেড়ে নিয়েছিল, স্বাভাবিক জীবনযাপন কেড়ে নিয়েছিল, মানুষের বাঁচার অধিকার কেড়ে নিয়েছিল; তারা আজকে নানা কায়দায়, নানাভাবে উঁকি দেওয়ার চেষ্টা করছে।
রিজভী বলেন, বহুদিন পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়েছে। শেখ হাসিনা নির্বাচন কেড়ে নিয়েছিল, তাঁর বিরুদ্ধে জনগণ বিএনপিকে ম্যান্ডেট দিয়েছে। তারেক রহমানের সরকার গণতান্ত্রিক সরকার।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমরা ১৭ বছর ঘুমাতে পারিনি। বাড়িতে বাড়িতে পুলিশ পাঠিয়েছে, র্যাব পাঠিয়েছে, গোয়েন্দা পুলিশ পাঠিয়েছে। পাখির মতো অসংখ্য জাতীয়তাবাদের সৈনিককে হত্যা করেছে। চৌধুরী আলম, ইলিয়াস আলীসহ অসংখ্য নেতাকে গুম করেছে। আবার গুম ফিরে আসবে, জনগণ কি তা সমর্থন দেবে?
সমাবেশে রিজভী আরও বলেন, আজকে দেশ অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে। এই অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্র, মানুষের মত প্রকাশের স্বাধীনতা। এসবকে আবার বন্ধ করার চক্রান্ত হচ্ছে। তা আর সম্ভব নয়। জনগণ ঐক্যবদ্ধ আছে, গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৮ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে