স্ট্রিম সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের সামনে বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হানকে ফুল দিয়ে বরণ করতে গিয়ে এক কর্মীর মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন আহত হন।
বুধবার (১৭ জুন) বিকেলে জেলা কারাগারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মিঠু আলী (৫০) গোমস্তাপুর উপজেলার বাজারপাড়া এলাকার মাহাতাব উদ্দিনের ছেলে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, গত ৯ মে নাচোল থানার এক পুলিশ সদস্যকে মারধরের মামলায় জেলার গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রায়হানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। বুধবার তিনি জামিনে মুক্তি পান। তার মুক্তির খবরে বিকেল থেকেই জেলা কারাগারের সামনে শত শত নেতাকর্মী জড়ো হন।
কারাগার থেকে বের হওয়ার পর ফুলের মালা দিয়ে রায়হানকে বরণ করে নেন নেতা-কর্মীরা। এ সময় স্লোগান ও আনন্দ মিছিলের মধ্য দিয়ে তাকে স্বাগত জানানো হয়। পরে কয়েকশ মোটরসাইকেল নিয়ে একটি আনন্দ র্যালিও বের করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কারাফটকের সামনে অতিরিক্ত ভিড়ের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিঠু আলী। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরম ও মানুষের চাপে তিনি শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রাসেল টুডু জানান, সন্ধ্যায় মিঠু আলীকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি পেট্রলপাম্পে ইঞ্জিন অয়েল নিতে গিয়ে পুলিশের এক কনস্টেবলকে মারধর করেন গোমস্তাপুর রায়হান। পরে মারধরের শিকার কনস্টেবল মো. শওকত বাদি হয়ে মামলা করেন। সবশেষ, ৯ মে আত্মগোপনে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা করে পুলিশ।

.png)

চাঁদপুরে শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
১২ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
২৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
২ ঘণ্টা আগে