স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের পর সীতাকুণ্ডে বিক্ষোভ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আংশিক অবরোধ করেছেন তাঁর সমর্থকেরা।
মঙ্গলবার (৩০ জুন) সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ আসলাম চৌধুরীর প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন।
এই রায়ের পর সীতাকুণ্ডের ছোট দারোগারহাট এলাকায় আসলাম চৌধুরীর সমর্থকেরা বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর সড়কের পাশে থাকা গাছ কেটে এবং গাছের গুঁড়ি ফেলে আংশিক অবরোধ করলে উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
বিক্ষোভে অংশ নেওয়া বিএনপির কয়েকজন নেতা বলেন, আসলাম চৌধুরী দলের দুর্দিনের ত্যাগী নেতা এবং জনগণের ভোটে তিনি সীতাকুণ্ডের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁরা এই রায় প্রত্যাখ্যান করে অবিলম্বে আসলাম চৌধুরীর সংসদ সদস্য পদ ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
এদিকে রায়ের পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নেতা-কর্মী ও এলাকাবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান আসলাম চৌধুরী। পোস্টে একটি সংবাদমাধ্যমের ফটোকার্ড সংযুক্ত করে তিনি দাবি করেন, অ্যাটর্নি জেনারেলের বক্তব্য অনুযায়ী ওই আসনে পুনর্নির্বাচন হলে তাঁর প্রার্থী হতে আইনি বাধা থাকবে না।
পুলিশ জানিয়েছে, রায়ের পর সীতাকুণ্ডে উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশের সুপার মো. মাসুদ আলম বলেন, ‘সীতাকুণ্ডের তিন-চারটি পয়েন্টে আংশিক সড়ক প্রতিবন্ধকতার খবর পেয়েছি। তবে কোথাও মহাসড়ক পুরোপুরি বন্ধ নেই। দারোগারহাটসহ কয়েকটি এলাকায় এ পরিস্থিতি হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।‘
তিনি আরও বলেন, সড়কে ফেলা গাছ অপসারণের কাজ চলছে। যাতে আর কোনো বিশৃঙ্খলা না হয়, সে জন্য আসলাম চৌধুরীর সঙ্গে পুলিশ যোগাযোগ করছে। পাশাপাশি স্থানীয় নেতাদের সঙ্গেও কথা হচ্ছে। পুলিশ সুপার বলেন, ‘অল্প সময়েই যান চলাচল স্বাভাবিক হবে।‘

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে