স্ট্রিম প্রতিবেদক

সরকার গঠনের পর প্রথমবারের মতো দলীয় কার্যালয়ে গেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন তিনি।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দলীয় কার্যালয়ে পৌঁছান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবশ্য প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দুপুরের পর থেকেই নয়াপল্টনে সমবেত হতে শুরু করেন নেতাকর্মীরা।
সরেজমিনে দেখা যায়, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কার্যালয়ের সামনের রাস্তা জনসমুদ্রে পরিণত হয়। কিছুক্ষণ পরপর নানা স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন তারা। এ সময় ভিড়ের কারণে সামনের সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নয়াপল্টনে উপস্থিত ছাত্রদল সহসভাপতি রিয়াদ রহমান স্ট্রিমকে বলেন, ‘চেয়ারম্যান প্রথমবারের মতো পার্টি অফিসে আসছেন, তাই তাঁকে স্বাগত জানাতে এসেছি। আমরা আশাবাদী, তাঁর এই আগমন বিএনপিসহ সব অঙ্গসংগঠনের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে।’
ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তন্বী মল্লিক স্ট্রিমকে বলেন, ‘প্রিয় নেতার আগমন ঘিরে নেতা-কর্মীদের মাঝে ঈদের খুশি বিরাজ করছে। দীর্ঘদিন আমরা রাজপথে আন্দোলন-সংগ্রাম করে কাটিয়েছি। প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই প্রত্যাশা—বিগত দিনে আন্দোলন-সংগ্রামে যুক্ত ত্যাগী নেতাকর্মীদের যেন যথাযথ মূল্যায়ন করা হয়।’
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে দেখা যায়। সেখানে পুলিশ ও বিজিবির পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে চীনা প্রত্যক্ষ বিনিয়োগ বৃদ্ধি প্রয়োজন। এসময় তিনি বন্ধ রাষ্ট্রীয় মিল-কারখানা পুনরুজ্জীবন, পাট খাতের আধুনিকায়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং সবুজ শিল্পায়নে চীনা বিনিয়োগের আহ্বান জানান।
১ ঘণ্টা আগে
রাজধানীর শাপলা চত্বরে হত্যাযজ্ঞের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকেও এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
১ ঘণ্টা আগে
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরের দিকে উপজেলার আমঝোল এলাকার বনচৌকি সীমান্তবর্তী এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম।
২ ঘণ্টা আগে
টানা ভারী বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে শেরপুরে নালিতাবাড়ীর চেল্লাখালী নদীতে পানি বাড়ছে। এতে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার গোল্লারপাড় এলাকায় নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে। চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে জানিয়েছে পাউবো।
৩ ঘণ্টা আগে