স্ট্রিম সংবাদদাতা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার প্রতিবাদ এবং নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতার অভিযোগে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল সংলগ্ন টারজান পয়েন্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তাঁরা। এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি টারজান পয়েন্ট থেকে শুরু হয়ে প্রীতিলতা হল, বেগম খালেদা জিয়া হল, চৌরঙ্গী, জাকসু ভবন ও ট্রান্সপোর্ট চত্বর ঘুরে প্রক্টর কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি ঘোষণা করেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—১. অপরাধীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করা এবং পরবর্তী আইনি প্রক্রিয়া দ্রুততার সাথে সম্পন্ন করা। ২. নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় স্বীকার করে সম্পূর্ণ প্রক্টোরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে। ৩. ক্যাম্পাসে হেনস্তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, কুইক রেসপন্স টিম গঠন এবং প্রতিটি প্রবেশপথে নিরাপত্তা জোরদারসহ গেটের অবকাঠামোগত ত্রুটি অবিলম্বে মেরামত করা। ৪. ক্যাম্পাসে পর্যাপ্ত সংখ্যক নারী নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়া এবং ৫. প্রক্টোরিয়াল বডির কুইক রেসপন্স টিমে নারী কর্মীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা, যাতে নারী শিক্ষার্থীরা যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ও যথাযথ সহায়তা পেতে পারেন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৭ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে