স্ট্রিম প্রতিবেদক

চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্য অংশীদার উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে সরাসরি চীনা বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে তিনি রাষ্ট্রীয় বন্ধ মিল-কারখানা পুনরুজ্জীবন, পাট খাতের আধুনিকায়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং সবুজ শিল্পায়নে চীনা বিনিয়োগের আহ্বান জানান।
আজ বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীতে অনুষ্ঠিত দ্বিতীয় ‘বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপো ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সবুজ টেক্সটাইল শিল্পভিত্তিক এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশ ও চীনের খ্যাতনামা টেক্সটাইল ও পোশাক কোম্পানি, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ ও ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। পরিবেশবান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তির প্রদর্শনের পাশাপাশি সেমিনার ও প্যানেল আলোচনায় দুই দেশের শীর্ষ উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। তিন দিনব্যাপী এই প্রদর্শনী আগামী ১৬ মে শেষ হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘বাংলাদেশের টেক্সটাইল ও পোশাক শিল্পকে আরও আধুনিক, টেকসই এবং পরিবেশবান্ধব করতে চীনের বিনিয়োগ, প্রযুক্তি ও উদ্ভাবনী সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ চীনের শিল্পায়ন, প্রযুক্তি উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অত্যন্ত মূল্যবান বলেও উল্লেখ করেন তিনি। মন্ত্রী মনে করেন, বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়লে উভয় দেশের জন্যই ‘উইন-উইন’ পরিস্থিতি তৈরি হবে।

বর্তমানে বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বেশি সবুজ সনদপ্রাপ্ত পোশাক কারখানা রয়েছে। এটি দেশের উদ্যোক্তাদের পরিবেশ সচেতনতার উজ্জ্বল দৃষ্টান্ত বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ‘পানি, বিদ্যুৎ ও জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত করে টেক্সটাইল শিল্পকে আরও প্রতিযোগিতামূলক ও টেকসই করে গড়ে তুলতে হবে।’ মন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ-চীন যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী প্রযুক্তি বিনিময়, বিনিয়োগ সম্প্রসারণ এবং টেকসই শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচনে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এ ছাড়া বিজিএমইএ পরিচালক শাহ রায়ীদ চৌধুরী, বিসিসিসিআই সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম, বিজিবিএ সভাপতি আব্দুল হামিদ পিন্টু, সেভোর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজুল আলম, বাংলাদেশে চীনা উদ্যোগের সভাপতি হান কুন এবং বাংলাদেশে প্রবাসী চীনা সমিতির সহসভাপতি লিসা লু প্রমুখ উপস্থিত ছিলেন।

.png)

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নশীল দেশগুলোর জন্য দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের এক বিরল সুযোগ তৈরি করেছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। উপযুক্ত নীতি ও অবকাঠামো নিশ্চিত করা গেলে এক দশকেই এক শতাব্দীর সমান অগ্রগতি সম্ভব।
৭ মিনিট আগে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন বাহিনী গঠন করছে সরকার। এ লক্ষ্যে ‘এসআরবি আইন, ২০২৬’-এর খসড়া আইন প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
১৮ মিনিট আগে
আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে, তবে প্রাথমিক ও মাধ্যমিকের অন্যান্য শ্রেণিতে পরীক্ষার মাধ্যমেই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
২৭ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ায় শূন্যরেখার মিয়ানমার অংশে স্থলমাইন বিস্ফোরণে বদি আলম (৩২) নামে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তসংলগ্ন নাফ নদী এলাকায় এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে