স্ট্রিম সংবাদদাতা

টানা ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে শেরপুরে নালিতাবাড়ীর চেল্লাখালী নদীতে পানি বাড়ছে। এতে গতকাল বুধবার (১৩ মে) সন্ধ্যায় উপজেলার গোল্লারপাড় এলাকায় নদীর বাঁধ ভেঙে নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে। এতে ফসলি জমির ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।
এদিকে জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার চারটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল বিকেলে এই তথ্য জানিয়েছে শেরপুর পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবো ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভারী বৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাশাপাশি খেতের ফসল পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কাও তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত মহারশি, ভোগাই ও সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে নদ-নদীর পানি আরও বাড়তে পারে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
জেলা কৃষি অফিস থেকে জানানো হয়েছে, শেরপুরে এ পর্যন্ত প্রায় ৬৫ শতাংশ ধান কাটা হয়েছে। বৃষ্টিপাত দীর্ঘস্থায়ী না হলে ফসলের বড় ধরনের ক্ষতি হবে না।
শেরপুর পাউবো নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত কুমার ধর জানান, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে জেলার চারটি পাহাড়ি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে চেল্লাখালী নদী ছাড়া অন্য সব নদীর পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

.png)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বছর বয়সী শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে রাকিবুল হাসান মিরাজ (১৯) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার সিন্দুরখান রোডের জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
২ ঘণ্টা আগে
পিরোজপুরের জিয়ানগরে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের তিন সদস্যকে অচেতন করে চুরির অভিযোগ উঠেছে। রোববার (২৩ আগস্ট) ভোররাতে উপজেলার চাড়খালী গ্রামে এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীর একটি পশু চিকিৎসাকেন্দ্রে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় আফরিন রশিদ সেঁজুতি নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩ ঘণ্টা আগে-e7015a-256x144.webp)
জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ঢাকায় নেওয়ার পথে একটি পিকআপ ভর্তি প্রায় ৯৫০ কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপের চালক ও হেলপারসহ পাঁচজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ও মাংসগুলো মাটিচাপা দেওয়া হয়।
৩ ঘণ্টা আগে