স্ট্রিম প্রতিবেদক

ঢাকার গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশে আগামী ৮ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী একটি বিশেষ শিল্প প্রদর্শনী—‘ফেলনা নিয়ে কল্পনা’। উড়ুক্কু বাংলাদেশ, গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে স্থান পাবে তিন মাসব্যাপী একটি কর্মশালায় তৈরি শিল্পকর্ম।
আয়োজক সূত্রে জানা গেছে, কর্মশালাটিতে অংশগ্রহণকারীরা অব্যবহৃত, পরিত্যক্ত বা ফেলনা বস্তু নিয়ে কাজ করেছেন। তারা শিখেছেন কীভাবে এ ধরনের বস্তু থেকে নতুন নকশা, ব্যবহারিক জিনিস ও শিল্প-ইনস্টলেশন তৈরি করা যায়। কাজগুলো পরিবেশবান্ধব চিন্তাভাবনা এবং টেকসই সৃজনশীলতার ওপর গুরুত্ব দিয়েছে।
প্রদর্শনীর উদ্বোধন হবে শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টায়। গেট খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত। সন্ধ্যা ৬টায় শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা, যাতে থাকবে কবিতা পাঠ, সংগীত, ভায়োলিন ও জ্যামিং সেশন। পরদিন, ৯ আগস্ট সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে। প্রবেশ সবার জন্য উন্মুক্ত।
উড়ুক্কু বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা তারান্নুম নিবিড় বলেন, ‘আমরা চেয়েছি মানুষ যেন ফেলনার মধ্যেও সম্ভাবনা দেখতে শেখে। এই প্রকল্প শুধু শিল্প নয়, এটি এক চিন্তার রূপান্তর।’
প্রদর্শনীতে যে শিল্পকর্মগুলো দেখানো হবে, সেগুলোর প্রতিটি তৈরির পেছনে রয়েছে ব্যক্তিগত অনুসন্ধান, পরিবেশ সচেতনতা এবং নতুন করে ভাবার প্রচেষ্টা।

.png)
পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১৫ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৪১ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে