স্ট্রিম প্রতিবেদক

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিনের অভিযোগ, একটি রাজনৈতিক দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচার চালাচ্ছে। তিনি বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থী, তাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী-সমর্থকরা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছেন।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মাহদী আমিন। তিনি বলেন, সামাজিক মাধ্যমে প্রকাশিত এ ধরনের পোস্ট আমাদের সবার নজরে এসেছে। এতে বলা হচ্ছে, তাদের প্রতীককে জয়লাভ করানো মানে নিজের ঈমানকে জয়লাভ করান এবং জান-মাল দিয়ে সেই প্রতীককে জয়লাভ করানো ঈমানি দায়িত্ব।
মাহদী আমিন বলেন, ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোট চাওয়ার এই অপপ্রয়াস অনাকাঙ্ক্ষিত। এটি দৃশ্যমান যে, ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ব্যবহার করে দেশের ভোটারদের প্রভাবিত করার যে চেষ্টা, সেটি নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা, অবাধ ও সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে।
এ ধরনের কর্মকাণ্ড গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৭৭(১) (ঘ) অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন বলেও জানান তিনি। মাহদী আমিন বলেন, আইনে অসৎ প্রভাব বিস্তার শাস্তিযোগ্য অপরাধ। আমরা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
মাহদী আমিন জানান, নির্দিষ্ট রাজনৈতিক দলটির কর্মী-সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারদের এনআইডি কার্ডের কপি, মোবাইল নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছেন। আমরা আশঙ্কা করছি, ইতোমধ্যে সংগ্রহ করা এসব ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ভুয়া বা জাল ভোট প্রদান, প্রতারণামূলক ভোট, মৃত ব্যক্তিদের নামে ভোট এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হতে পারে।
এ সময় তিনি জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ বা গাজীপুরে যেতে পারেন। সোমবার বিকেলের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৬ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪৪ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে