স্ট্রিম ডেস্ক

ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় দেশের ১০০টি উপজেলায় ‘উপজেলা সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আজ সোমবার (২৬ জানুয়ারি) আইসিটি বিভাগের সভাকক্ষে এই কেন্দ্রগুলোর উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে রাজধানীকেন্দ্রিক উদ্যোগের বাইরে গিয়ে উপজেলা ও তৃণমূল পর্যায়ে আইসিটি সেবা ও দক্ষতা সম্প্রসারণ করতে হবে। এটি এখন সময়ের দাবি। ইতোমধ্যে ১০০টি উপজেলায় কেন্দ্র প্রস্তুত হয়েছে। আগামী ছয় মাসে আরও ১৭৯টি কেন্দ্রের কাজ শেষ হবে বলে তিনি জানান।
বিশেষ সহকারী বলেন, উপজেলা পর্যায়ের আইসিটি কর্মকর্তাদের জন্য অফিস ও প্রশিক্ষণ কক্ষের পাশাপাশি কো-ওয়ার্কিং স্পেস নিশ্চিত করা হয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের আইসিটি দক্ষতা উন্নয়ন ও সরকারি কর্মচারীদের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় আইসিটি সহায়তা প্রদান করা হবে। আইডিয়া ও স্টার্টআপ বাংলাদেশসহ বিভিন্ন জাতীয় কর্মসূচির মাধ্যমে কেন্দ্রগুলো সারা বছর কার্যকর রাখা হবে।
অনুষ্ঠানের সভাপতি আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী জানান, ৪শটি উপজেলার লক্ষ্যের মধ্যে ৩০৩টি কেন্দ্র সক্রিয় হয়েছে। এর মধ্যে ১০০টি আজ আনুষ্ঠানিকভাবে চালু হলো। সচিব আরও বলেন, আইসিটি বিভাগ ডিজিটাল অবকাঠামো, সক্ষমতা বৃদ্ধি ও সাইবার নিরাপত্তা খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। প্রধান উপদেষ্টা ও বিশেষ সহকারীর নির্দেশনায় এসব উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।
প্রতিটি কেন্দ্রে আধুনিক ডিজিটাল ল্যাব, প্রশিক্ষণ কক্ষ ও স্টার্টআপ জোন থাকবে। স্টার্টআপ জোনে উচ্চগতির ইন্টারনেটসহ অন্তত ২০ জন উদ্যোক্তা বা ফ্রিল্যান্সারের একসাথে কাজ করার সুবিধা রয়েছে। এর ফলে উপজেলা পর্যায়ে তরুণদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে