স্ট্রিম সংবাদদাতা

মাদারীপুর পৌর শহরে একটি বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিরোধের দুইটি পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ভাঙচুর করা হয়েছে অন্তত ১৫টি ঘরবাড়ি। এতে আহত হয়েছেন পাঁচজন।
গতকাল রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় পৌর শহরের থানতলী এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা সোমবার (৩০ মার্চ) ভোর পর্যন্ত দফায় দফায় চলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮ মার্চ) দুপুরে শহরের পাকদী এলাকার প্লানেট কমিউনিটি সেন্টারে একই এলাকার বাসিন্দা ইতালি প্রবাসী মামুন হোসেনের বিয়ের বউভাত অনুষ্ঠিত চিলছিল। সেখানে চেয়ার নিয়ে বসাকে কেন্দ্র করে থানতলী এলাকার ফজল খাঁর ছেলে আকিব খাঁ এবং পাকদী এলাকার দবির মুন্সির ছেলে মঈন মুন্সির মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে উপস্থিত অতিথিরা বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেন।
তবে ওই ঘটনার জের ধরে রোববার সন্ধ্যায় হয়ে আকিব ও মঈনের নেতৃত্বে দুইটি গ্রুপ সংগঠিত হয়ে সংঘর্ষ শুরু করে। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত ৯টার দিকে আবারও উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে রাতে পুলিশ এলাকা ছেড়ে ফিরে গেলে সোমবার ভোরের দিকে ফের সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। খবর পেয়ে সকালে আবারও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
তিন দফায় সংঘর্ষের সময় দুই পক্ষের অতর্কিত হামলায় পাকদী এলাকার ১৫টি বসতঘর ভাঙচুর করা হয়। আহত হন অন্তত ৫ জন। সংঘর্ষের অংশ নেওয়া অধিকাংশ কিশোর বয়সি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে সোমবার সকালেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় এখনো থানায় কোনো মামলা হয়নি। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে এই পুলিশ কর্মকর্তা।

.png)

প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
৩ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৮ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৬ মিনিট আগে
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
২৫ মিনিট আগে