স্ট্রিম প্রতিবেদক

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ আজ বুধবার (৬ আগস্ট)।
ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলা চলছে।
মামলায় আজ দুজনের সাক্ষ্য দেওয়ার কথা বলা হয়েছে। সাক্ষীদের একজন হলেন আবু সাঈদকে হত্যার সময় প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক এবং আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি। তবে শেখ হাসিনার মামলায় আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।
ইতিমধ্যে গত দুই দিনে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হয়েছে। তিন জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, যারা জুলাই আন্দোলনে আহত হয়েছেন। প্রথমদিন সাক্ষী দিয়েছেন খোকন চন্দ্র বর্মণ, যিনি চোখ হারিয়েছেন এবং তার পুরো মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে৷
আর দ্বিতীয় দিনে সাক্ষ্য দেন রাজধানীর বিজয়নগরে আন্দোলনরত একজন আন্দোলনকারী যিনি পা হারিয়েছেন। আরেকজন কর্মজীবী নারী সাক্ষী দিয়েছেন যিনি যাত্রাবাড়ী আন্দোলনের সময় ফুটপাত দিয়ে যাচ্ছিলেন, তখন তার চোখে গুলি লাগে এবং চোখ নষ্ট হয়ে যায়।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে