স্ট্রিম প্রতিবেদক

একুশে পদকপ্রাপ্ত কবি ও বীর মুক্তিযোদ্ধা আল মুজাহিদী মারা গেছেন। শুক্রবার (১৯ জুন) বেলা দেড়টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সার্জিক্যাল আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, কবি আল মুজাহিদী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন। এক বছর আগে চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার পর থেকে তিনি শয্যাশায়ী ছিলেন। এর আগে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি সমস্যাসহ মাল্টি অর্গান ফেইলিয়র নিয়ে গত ২৩ এপ্রিল থেকে ২৬ মে পর্যন্ত তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বাসায় ফেরার পর কিছুদিন সুস্থ থাকলেও পুনরায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ৪ জুন
কবিকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং ১৫ জুন পর্যন্ত সেখানে রাখা হয়। এরপর বাসায় নিয়ে আসার পরদিনই আবারও অসুস্থ হয়ে পড়লে ১৬ জুন তাঁকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল।
কবির স্ত্রী পলিন পারভীন জানিয়েছেন, আজ সন্ধ্যা সাড়ে সাতটায় কবির উত্তরার বাসার পাশের মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আগামীকাল শনিবার দুপুর ১২টায় সর্বসাধারণের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য তার মরদেহ নেওয়া হবে জাতীয় প্রেসক্লাবে। বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে নামাজে জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
কবি আল মুজাহিদী ১৯৪৩ সালে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পেশাগত জীবনে তিনি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে দৈনিক ইত্তেফাক পত্রিকার সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেন।
কবিতার পাশাপাশি তিনি উপন্যাস, ছোটগল্প ও শিশুতোষ গ্রন্থও রচনা করেছেন। একুশে
পদকপ্রাপ্ত এই কবির প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক, যার মধ্যে কাব্যগ্রন্থেরই সংখ্যা ২০টির বেশি।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১০ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে