স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর কলাবাগান এলাকায় গ্রিন রোডে গ্রিন লাইফ হাসপাতালে ধোঁয়া নির্গত হতে দেখা গেছে। ঘটনা পর্যবেক্ষণে ঘটনাস্থলে গিয়েছেন ফায়ার সার্ভিসের দুই ইউনিট। বুধবার (৮ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, সকাল ১১টা ৪২ মিনিটের দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে এই দুর্ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস। সেসময় বলা হয়, হাসপাতালের ১৫ তলা ভবনের ছয় ও সাত তলায় সামান্য কিছু ধোঁয়া দেখা যাচ্ছে। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যেই মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সবকিছু পর্যবেক্ষণ করেছে।
তিনি জানান, বৈদ্যুতিক জটিতলায় কিছুটা ধোঁয়া হয়েছিল। তবে এতে বড় ধরনের কোনও শঙ্কা নেই।
ধোঁয়া নির্গমন বন্ধে ফায়ার সার্ভিসের কাজ করতে হয়নি জানিয়ে তিনি আরও বলেন, হাসপাতালে কার্যক্রম অব্যাহত আছে।

নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। স্থানীয়সহ আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
১১ ঘণ্টা আগে