স্ট্রিম প্রতিবেদক

দক্ষিণ এশিয়ার সেরা কর্পোরেট নেতৃত্ব ও উদ্ভাবনকে স্বীকৃতি দিতে আয়োজিত ‘সাউথ এশিয়ান বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’-এ মনোনয়ন পেয়েছেন ঢাকা স্ট্রিমের হেড অব কমিউনিকেশন এস এম মিনহাজুর রহমান। তিনি ‘মোস্ট সাকসেসফুল বিজনেস অন্ট্রাপ্রেনর’ ক্যাটাগরিতে এ সম্মানজনক মনোনয়ন পেয়েছেন।
মনোনয়নপ্রাপ্তির পর মিনহাজুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, ‘এত সম্মানজনক প্ল্যাটফর্মে ঢাকা স্ট্রিমকে প্রতিনিধিত্ব করা আমার জন্য যেমন গর্বের, তেমনি দায়িত্বেরও। আমার পথচলায় অসামান্য পরামর্শ ও দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা জানাই আমার ক্যাপ্টেন ইফতেখার মাহমুদকে।’
এ স্বীকৃতির জন্য মিরর গ্রুপ, মিরর ফ্যাশন, মিরর লাইফস্টাইল ম্যাগাজিন ও পুরো আয়োজক দলকে ধন্যবাদ জানান মিনহাজুর রহমান।
মিনহাজুর রহমান ফেসবুকে আরও লেখেন, ‘এই মনোনয়ন মনে করিয়ে দেয়—কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও লক্ষ্য সব সময় প্রভাব ফেলে।’
আয়োজকরা জানান, প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকা, উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি এবং দৃঢ় নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান ও ব্যক্তিদের অর্জনকে আলোকিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
সাউথ এশিয়ান বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডের ২০২৫ সালের আসরে ব্যবসাজগতে ইতিবাচক পরিবর্তন আনা এমন সব ব্যক্তির সাফল্য উদযাপন করা হবে, যাঁরা প্রতিকূল পরিস্থিতিতে টিকে থেকে প্রতিষ্ঠানকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে