স্ট্রিম প্রতিবেদক

ছোটখাটো দুয়েকটি দুর্ঘটনা ছাড়া ঈদযাত্রা সুন্দর হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, ‘এবারের ঈদযাত্রা ছোটোখাটো দুই একটি অ্যাক্সিডেন্ট ছাড়া—সেটা নৌ-পরিবহনে বলেন, রেলে বলেন, বাসে বলেন আল্লাহর রহমতে সুন্দর হয়েছে।’
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
শাহে আলম বলেন, ‘এবারের ঈদের নামাজটা একটু ঐতিহাসিক হবে। দীর্ঘদিন পর অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠনের পর এই প্রথম ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। সেই উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। দীর্ঘদিন পর জাতি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়তে দেখবেন। যে মুসল্লিরা এখানে উপস্থিত থাকবেন তাঁরাও তাঁদের দেখতে এবং সাক্ষাৎ করতে পারবেন।’
ঈদগাহ ঘিরে আয়োজনের বিবরণ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘এখানে একটা মেডিকেল টিম থাকবে। ওজুর ব্যবস্থা থাকবে। নারী ও পুরুষ মুসল্লিদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। সব মিলিয়ে প্রায় ৪০ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা থাকবে। আর ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।’
ঈদের দিন বৃষ্টি হলে ভিন্ন কোনো পরিকল্পনা আছে কিনা প্রশ্নে তিনি বলেন, ‘আমাদের বিভাগীয় কমিশনারের নেতৃত্বে একটি কমিটি রয়েছে। ওনারা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তাসহ বসবেন। বৃষ্টি ও আবহাওয়ার সার্বিক পরিস্থিতি নিয়ে ওনারা বৈঠক করবেন। যদি অতিরিক্ত বৃষ্টি হয়, নামাজ পড়ার মতো পরিস্থিতি যদি না থাকে সেই ক্ষেত্রে পরবর্তী এই নামাজটি কোথায় হবে বা করণীয় কী এটা আপনাদেরকে বিভাগীয় কমিশনার ব্রিফ করবেন।’
এসময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, স্বরাষ্ট্র সচিব, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব, ঢাকা বিভাগীয় কমিশনার, ডিএমপির কমিশনারসহ সিটি করপোরেশন, সিভিল এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১০ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে