স্ট্রিম প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দেশজুড়ে হওয়া শত শত মামলার তথ্য করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। নিরীহদের হয়রানি, পুলিশের ‘পিক অ্যান্ড চুজ’ নীতির সুযোগ নিয়ে গড়ে ওঠা মামলা-বাণিজ্য রুখতে সব মামলার নথি যাচাই-বাছাইয়ের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার নিজ কার্যালয়ের ব্রিফিং কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এসব তথ্য জানান।
আন্দোলনের সময় সংঘটিত অপরাধের ধরন ও বর্তমান তদন্ত প্রক্রিয়া নিয়ে চিফ প্রসিকিউটর বলেন, সারা দেশে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যেসব মানবতাবিরোধী অপরাধ ঘটেছে, সেগুলো মূলত সিস্টেমেটিক ক্রাইম বা পদ্ধতিগত অপরাধের অংশ। এসব মামলার তদন্ত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কর্তৃক হওয়াটাই বাঞ্ছনীয়। কিন্তু কিছু মামলার তদন্ত আমরা করছি, আবার কিছু মামলা স্থানীয় পুলিশ সমান্তরালভাবে তদন্ত করছে। এতে সাংঘর্ষিক প্রতিবেদন হওয়ার একটি আশঙ্কা দেখা দিচ্ছে।’
ঢালাও মামলায় হয়রানির চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘পুলিশ যেসব মামলার তদন্ত করছে, সেখানে একেকটি মামলায় হয়তো ৪০০-৫০০ জনকে আসামি করা হচ্ছে। আমরা মনে করি না যে সব আসামিই দোষী। এর মধ্যে দোষীদের পাশাপাশি অনেক নিরীহ মানুষও আছেন। কিন্তু সেখানে পিক অ্যান্ড চুজের ঘটনা ঘটছে।’
চিফ প্রসিকিউটর আরও বলেন, কাউকে ১৭৩ ধারার আওতায় পুলিশ বিশেষ প্রতিবেদন দিয়ে ছেড়ে দিচ্ছে, কাউকে জামিন দিচ্ছে অথবা কাউকে আবার দিচ্ছে না। অনেক সময় যারা প্রকৃত দোষী তারা ছাড়া পেয়ে যাচ্ছেন, আর অনেক নিরপরাধ মানুষ জেল খাটছেন।’
এই হয়রানি ও মামলা-বাণিজ্য বন্ধে নিজের নেওয়া পদক্ষেপের কথা জানিয়ে মো. আমিনুল ইসলাম বলেন, দায়িত্ব নেওয়ার পরই তিনি তদন্ত সংস্থাকে ৫ আগস্টের পর সারা দেশে হওয়া সব মামলার তথ্য ও কপি সংগ্রহ করতে বলেছেন। এরই মধ্যে ৫০০ থেকে ৭০০ মামলার নথি জমা হয়েছে। এক-দুই দিনের মধ্যে সারা দেশের সব মামলার কপি পৌঁছাবে।
সারা দেশের এসব মামলার তথ্য কীভাবে সংগ্রহ করা হচ্ছে প্রশ্নে চিফ প্রসিকিউটর বলেন, ‘আমাদের (ট্রাইবুনাল) তদন্ত সংস্থার এখতিয়ার পুরো বাংলাদেশজুড়ে। ফলে যেকোনো থানা বা পুলিশ সুপারের কাছ থেকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তথ্য ও মামলার কপি সংগ্রহ করার আইনি ক্ষমতা আমাদের রয়েছে এবং সব মামলার কপিই তুলে নিয়ে আসছি।’
সংগৃহীত এসব মামলা যাচাই-বাছাইয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সব মামলা যাচাই-বাছাই করে দেখব, যাতে বেছে বেছে ব্যবস্থা নেওয়ার ঘটনা না ঘটে। অপরাধী যেন কোনোভাবেই ছাড় না পেয়ে যায় এবং নির্দোষ মানুষ যেন অহেতুক সাফার না হয়, সেটি আমরা একটি টিমওয়ার্কের মাধ্যমে অচিরেই নিষ্পত্তি করব।’

জামালপুরের বকশীগঞ্জের কামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে বৃদ্ধ ষষ্টি চন্দ্র বর্মনকে স্থানীয় বকশীগঞ্জ থানায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছ থেকে তাঁকে বাংলাদেশের ভেতর আনে বিজিবি।
১ ঘণ্টা আগে
সবার কাছে অর্থনীতির সুফল পৌঁছানোর বিষয়টি মাথায় রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, একটি সমাজকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করাই এই বাজেটের লক্ষ্য।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
৫ ঘণ্টা আগে
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগে