স্ট্রিম প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের জন্য আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে জীবনবৃত্তান্ত বা সিভি আহ্বান করেছে বাছাই কমিটি। আগামী ১৩ জুলাই বিকেল ৪টা পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ৭ ধারার অধীনে গঠিত বাছাই কমিটি রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠানোর লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করেছে।
আগ্রহী প্রার্থীদের আইনের ৮(১) ধারার বিধান অনুযায়ী প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকতে হবে। তবে আইনের ৮(২) ধারায় অযোগ্য ঘোষিত ব্যক্তিরা চেয়ারম্যান বা কমিশনার পদে নিয়োগ পাওয়ার যোগ্য হবেন না।
জীবনবৃত্তান্তে প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্মতারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, পেশা বা চাকরি এবং অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ (মেয়াদকালসহ), মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা উল্লেখ করে স্বাক্ষরসহ জমা দিতে হবে।
এর সঙ্গে সাম্প্রতিক সময়ের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি এবং পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতার স্বপক্ষে প্রয়োজনীয় সব সনদপত্রের অনুলিপি সংযুক্ত করতে হবে। খামের ওপর ‘দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান/কমিশনার পদের জন্য জীবনবৃত্তান্ত’ উল্লেখ করতে হবে।
জীবনবৃত্তান্ত বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর ভবনের জেলা ম্যাজিস্ট্রেসি নীতি শাখা (কক্ষ নম্বর-৯৩৫) অথবা সচিবালয় কেন্দ্রীয় পত্র গ্রহণ কেন্দ্রে জমা দেওয়া যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব ব্যক্তি প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ ইতিমধ্যে আবেদন বা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

.png)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাস কুমারকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
২৭ মিনিট আগে
সাড়ে তিন মাসের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরুর প্রথম পাঁচ দিনে ৬৪০ মেট্রিক টন মাছ বাজারজাত করা হয়েছে। এসব মাছ থেকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ১ কোটি ৪২ লাখ ৪৩ হাজার ৭৮৭ টাকা শুল্ক আয় করেছে।
২৯ মিনিট আগে
রাজধানীর বংশালের মুকিমবাজারে হেলমেটের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
৪০ মিনিট আগে
ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স নবায়ন সহজ করতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) যৌথভাবে সপ্তাহব্যাপী ট্রেড লাইসেন্স নবায়ন সেবা কার্যক্রম শুরু করেছে।
১ ঘণ্টা আগে