স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপক প্রভাস কুমারকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অধ্যাপক প্রভাস কুমারের বিরুদ্ধে যৌন হয়রানি ও অ্যাকাডেমিক দুর্নীতির অভিযোগ ছিল। তার ভিত্তিতে দুটি তদন্ত কমিটি করা হয়েছিল। কমিটির সুপারিশ অনুযায়ী বৃহস্পতিবার (১৩ আগস্ট) ৫৪৮তম সিন্ডিকেট সভায় তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ জানান, অধ্যাপক প্রভাস কুমারের বিরুদ্ধে নিজ বিভাগের এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানি ও প্রশ্ন ফাঁসের দুটি অভিযোগ আনা হয়। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী গঠিত উচ্চতর তদন্ত কমিটিতে তার একজন প্রতিনিধি দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি দেননি। তিনি তার বক্তব্যগুলো বিভিন্ন সময়ে লিখিত আকারে পাঠিয়েছেন। উচ্চতর কমিটির সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট তার শাস্তির অনুমোদন দিয়েছে।
অভিযোগ রয়েছে, ২০২৫ সালের ৪ আগস্ট নিজ বিভাগের এক নারী শিক্ষার্থী ক্লাসে উপস্থিতির নম্বর ও পরীক্ষার প্রস্তুতির বিষয়ে জানতে অধ্যাপক প্রভাস কুমারের চেম্বারে যান। ওই সময় পরীক্ষার সাজেশনের কথা বলে তিনি ওই শিক্ষার্থীকে কিছু প্রশ্ন দেন এবং ছবি না তুলে খাতায় উত্তর লিখতে বলেন। এ সময় প্রভাস কুমার তার শরীরের একাধিক স্থানে অশোভনভাবে স্পর্শ করেন এবং কুরুচিপূর্ণ প্রস্তাব দেন।
ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থীর মা গত বছরের ১৩ আগস্ট বিভাগের সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগ তদন্তে বিভাগের শিক্ষকদের সমন্বয়ে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দেওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত করা হয়।
৯ সেপ্টেম্বর অধ্যাপক প্রভাস কুমারকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়। দীর্ঘ তদন্ত প্রক্রিয়া শেষে উচ্চতর তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

.png)

আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
৬ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ১৪ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ। আর ঘটনা ধামাচাপা এবং আলামত নষ্টের অভিযোগে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৬ মিনিট আগে
সাড়ে তিন মাসের নিষেধাজ্ঞা শেষে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরুর প্রথম পাঁচ দিনে ৬৪০ মেট্রিক টন মাছ বাজারজাত করা হয়েছে। এসব মাছ থেকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ১ কোটি ৪২ লাখ ৪৩ হাজার ৭৮৭ টাকা শুল্ক আয় করেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর বংশালের মুকিমবাজারে হেলমেটের গোডাউনে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগে