স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর উত্তরায় গৃহকর্মী নির্যাতনের অভিযোগে করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মো. শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাঁর স্ত্রীসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উত্তরার ৯ নং সেক্টরের এমডির বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মো. রফিক আহমেদ স্ট্রিমকে বলেন, ‘উত্তরা ৯ নং সেক্টরের একটি বাসায় ১১ বছর বয়সী এক গৃহর্মীকে নির্যাতনের ঘটনায় একটি মামলা হয়েছে। সেই মামলার আসামি হিসেবে বিমানের এমডি শফিকুর রহমান, তার স্ত্রী ও তাঁদের বাসার দুজনকে গৃহকর্মীসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
নির্যাতনের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
উত্তরা পশ্চিম থানা পুলিশ আরও জানায়, মেয়েটি ৭ থেকে ৮ মাস ধরে বিমানের এমডির বাসায় কাজ করছিল। ওই সময় শফিকুর রহমান ও তার স্ত্রীর পাশাপাশি বাসায় থাকা অন্য দুই গৃহকর্মীও নিয়মিত নির্যাতন করতেন বলে মামলার এজাহারে অভিযোগ করেছেন মেয়েটির বাবা। অভিযোগ পেয়ে পুলিশ অসুস্থ অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে পরিবারের কাছে দিয়েছে। পরে তাকে গাজীপুর তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

.png)

৭১ টিভির চেয়ারম্যান মোস্তফা কামালসহ চার কর্মকর্তার বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত আগামী বৃহস্পতিবার তাদের হাজিরার জন্য নির্দেশ দেন।
২ মিনিট আগে
মেহেরপুর সীমান্তের শূন্যরেখা এলাকায় কাজ করার সময় এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার পর সীমান্তে কর্মরত দুই ভারতীয়কে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার সকালে জেলার সদর উপজেলার ইছাখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (১১ আগস্ট) সংসদ সচিবালয়ের আইন প্রশাসন শাখা-১-এর প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
৪৩ মিনিট আগে
হামের উপসর্গে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। মঙ্গলবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৮৭২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে