স্ট্রিম প্রতিবেদক

হাম ও এর উপসর্গ নিয়ে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে একজন এবং সন্দেহজনক হাম নিয়ে মারা গেছে দুই শিশু।
সোমবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ হাজার ১৭০ জন।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬১৭ জন। তাঁদের মধ্যে মারা গেছেন ৩৭ জন। এই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৭৭৬ জনে, যাঁদের মধ্যে মারা গেছেন ১৮৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৬ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১৬ হাজার ১৭২ জন ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬২ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ১৩ হাজার ২৫৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

.png)

খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নড়াইলের কালিয়ার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু কমের পরিসংখ্যানে আত্মতুষ্টির সুযোগ নেই। বৃষ্টির কারণে এডিস মশার বিস্তার বেড়েছে। জুলাইয়ে প্রত্যেক দিনই আক্রান্ত বেড়েছে। ফলে আগস্টে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।
২ ঘণ্টা আগে
দেশব্যাপী থ্যালাসেমিয়া রোগীদের জন্য জাতীয় ডেটাবেজ তৈরির আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে বিশ্ব রক্তদাতা দিবসের অনুষ্ঠানে এই তাগিদ দেন তিনি।
৩ ঘণ্টা আগে
সারা দেশে মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের স্মৃতিবিজড়িত স্থানগুলো সংরক্ষণে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শুক্রবার (৩১ জুলাই) মুন্সিগঞ্জের সৈয়দপুর ইউনিয়নের ফুলহার গ্রামে ধলেশ্বরী নদীর তীরে মুক্তিযুদ্ধের সম্মুখ সমরস্থান পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।
৩ ঘণ্টা আগে