আদ-দ্বীনের লাইসেন্স বাতিল
স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত সঠিক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘আমি মনে করি, ভুল কিছু করিনি। ৬টা শিশুকে অবহেলায় মেরে ফেলা হবে, আর কর্তৃপক্ষ শান্তিতে ঘুমাবে, সেটা হতে পারে না।’
মঙ্গলবার (১৬ জুন) সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ মিলনায়তনে ‘হামের চিকিৎসার প্রাতিষ্ঠানিক নির্দেশিকা–২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে অবস্থান পুনর্ব্যক্তও করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনতেই হবে।
চিকিৎসকদের উদ্দেশে এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের কি শাস্তি দেওয়া উচিত না? নাকি প্রথমেই ছেড়ে দেব?’
এদিকে, অনুষ্ঠানে দেশের প্রথম প্রাতিষ্ঠানিক ‘হাম চিকিৎসা নির্দেশিকা’ প্রকাশ করে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ (এইচএফআরসিএমসি)। কলেজ কর্তৃপক্ষ জানায়, প্রমাণভিত্তিক এ নির্দেশিকা হাম রোগের নির্ণয় ও চিকিৎসা পদ্ধতিকে আরও মানসম্মত ও সমন্বিত করার লক্ষ্যে তৈরি করা হয়েছে।
১৪টি ক্লিনিক্যাল মডিউল নিয়ে প্রণীত ৫০ পৃষ্ঠার এ নির্দেশিকার প্রধান সম্পাদক ডা. ফারহানা হক ও ডা. সায়েম মোহাম্মদ। এতে হামজনিত নিউমোনিয়ায় কর্টিকোস্টেরয়েড ব্যবহার না করা, চোখের জটিলতায় স্টেরয়েড ড্রপ পরিহার এবং গুরুতর পানিশূন্যতায় শুধু ডেক্সট্রোজ স্যালাইন ব্যবহার না করার মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা এই নির্দেশিকাকে জাতীয় হাম চিকিৎসা প্রোটোকল হিসেবে গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে হাসপাতাল স্বীকৃতি (অ্যাক্রেডিটেশন) প্রক্রিয়ায় আইসোলেশন কক্ষ ও সংক্রমণ নিয়ন্ত্রণের মানদণ্ড বাধ্যতামূলক করার সুপারিশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কেএম মজিবুল হক। বিশেষ অতিথি ছিলেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন-অর-রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, হলি ফ্যামিলি হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. শাহীন রহমান চৌধুরী এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মেহেরুন নেসা।

.png)

উত্তর বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
২৩ মিনিট আগে
বই, ভাবনা ও পাঠের আনন্দকে মানুষের আরও কাছে নিয়ে আসতে রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজার দ্য ডেলি–লবি ক্যাফেতে চালু হয়েছে ‘ফ্লোর’ (এফএলওআর—ফর লাভ অব রিডিং)। বই পড়ার জন্য তৈরি এই নতুন পরিসরের উদ্বোধনের পাশাপাশি ক্যাফেতে নতুন খাবারের মেনুও উন্মোচন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে অবস্থিত গাজীপুর সাফারি পার্কে আনা মালিকানাধীন হাতি ‘রাজু বাহাদুর’ মারা গেছে। সেখানে প্রায় আড়াই মাস ধরে তার চিকিৎসা চলছিল। এতে মাত্র দুই দিনের মধ্যে রাজু বাহাদুরসহ দুটি হাতির মৃত্যু হলো। গতকাল বুধবার বিষয়টি জানিয়েছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান।
১ ঘণ্টা আগে
দিনটি ছিল ২০১১ সালের ১৩ আগস্ট। খুব সকালে ঢাকা থেকে একটি মাইক্রোবাসে করে মানিকগঞ্জের উদ্দেশে রওনা দেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীর, তারেক মাসুদের সহধর্মিণী ক্যাথরিন মাসুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঢালি আল মামুন, তাঁর স্ত্রী দেলোয়ারা বেগম জ
১ ঘণ্টা আগে