স্ট্রিম প্রতিবেদক

উত্তর বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
এর প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সামুদ্রিক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, সুষ্পষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে আরও অগ্রসর ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এ দিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
সারা দেশের আবহাওয়া পরিস্থিতি
আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
এর প্রভাবে বৃহস্পতিবার দিনভর খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৮৩ মিলিমিটার। গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে, ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

.png)

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
২৬ মিনিট আগে
বই, ভাবনা ও পাঠের আনন্দকে মানুষের আরও কাছে নিয়ে আসতে রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজার দ্য ডেলি–লবি ক্যাফেতে চালু হয়েছে ‘ফ্লোর’ (এফএলওআর—ফর লাভ অব রিডিং)। বই পড়ার জন্য তৈরি এই নতুন পরিসরের উদ্বোধনের পাশাপাশি ক্যাফেতে নতুন খাবারের মেনুও উন্মোচন করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে অবস্থিত গাজীপুর সাফারি পার্কে আনা মালিকানাধীন হাতি ‘রাজু বাহাদুর’ মারা গেছে। সেখানে প্রায় আড়াই মাস ধরে তার চিকিৎসা চলছিল। এতে মাত্র দুই দিনের মধ্যে রাজু বাহাদুরসহ দুটি হাতির মৃত্যু হলো। গতকাল বুধবার বিষয়টি জানিয়েছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান।
২ ঘণ্টা আগে
দিনটি ছিল ২০১১ সালের ১৩ আগস্ট। খুব সকালে ঢাকা থেকে একটি মাইক্রোবাসে করে মানিকগঞ্জের উদ্দেশে রওনা দেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীর, তারেক মাসুদের সহধর্মিণী ক্যাথরিন মাসুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঢালি আল মামুন, তাঁর স্ত্রী দেলোয়ারা বেগম জ
২ ঘণ্টা আগে