স্ট্রিম প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পরিবারের আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে পাঁচজনের পরিবারটির চার সদস্যই প্রাণ হারাল। বেঁচে থাকা একমাত্র সদস্য গৃহকর্ত্রী সালমা আক্তারের (৩২) অবস্থাও আশঙ্কাজনক।
এর আগে রোববার (১০ মে) সকালে ফতুল্লার গিরিধারার বাসায় চুলা জ্বালানোর সময় ভয়াবহ বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হয় সবজি বিক্রেতা আবুল কালামের (৩৫) পুরো পরিবার। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তাঁর ছেলে মুন্না (১২) ও মেয়ে মুন্নির (৭) মৃত্যু হয়। এর আগে সোমবার আবুল কালাম এবং বুধবার চার বছরের মেয়ে কথা মারা যায়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, মুন্নার শরীরের ৪০ শতাংশ দগ্ধসহ শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছিল। মুন্নির শরীরের ৩৫ শতাংশ দগ্ধ ছিল। সালমা আক্তারের অবস্থাও আশঙ্কাজনক। তাঁর শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে।
স্বজনেরা জানান, ঘটনার দিন ভোরে আবুল কালাম আড়তে যাওয়ার আগে খাবার গরম করতে দিয়াশলাই জ্বালালে ঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে