স্ট্রিম প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মাজারে উরস ও বাউল গানের অনুষ্ঠানে ‘তৌহিদী জনতা’ পরিচয় দিয়ে একদল যুবকের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় মাজারের ভক্ত ও স্বেচ্ছাসেবকদের প্রতিরোধের মুখে তাঁরা পিছু হটেন।
শনিবার (২৭ জুন) রাত পৌনে ১২টার দিকে উপজেলার গোলাকান্দাইল বাজার এলাকায় হযরত কলিমউদ্দিন শাহের মাজারে এই ঘটনা ঘটে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আলোচিত ‘কালেমা খচিত সাদা-কালো পতাকা’ হাতে একদল যুবক মাজারে প্রবেশ করেন। তাঁরা মাজারের কার্যক্রম বন্ধের চেষ্টা করলে সেখানে থাকা স্বেচ্ছাসেবক ও ভক্তদের সঙ্গে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দশক ধরে হযরত কলিমউদ্দিন শাহের স্মরণে উরসের (পীরের মৃত্যুবার্ষিকী) আয়োজন করা হচ্ছে। গত শনিবারও মাজারটিতে বার্ষিক উরস উপলক্ষে বাউল গানের আয়োজন করা হয়। রাতে তবারক বিতরণের সময় মোটরসাইকেলে একদল যুবক পতাকা হাতে উপস্থিত হয়ে অনুষ্ঠান বন্ধের চেষ্টা করেন।
স্থানীয়দের দাবি, কাউসার হোসেন সজল নামে এক যুবক ওই দলের নেতৃত্বে ছিলেন। তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকেও ঘটনা সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করা হয়েছে। স্থানীয় এক সংবাদকর্মী জানান, কাউসার মাদ্রাসায় পড়াশোনা করেছেন। বর্তমানে ভুলতার গাউছিয়া মার্কেটে তাঁর একটি আতর বিক্রির দোকান রয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে আজ সোমবার (২৯ জুন) বিকেল ৫টার দিকে কাউসার হোসেন সজলের মোবাইল ফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ‘শনিবার মাজারটিতে আয়োজনের শেষ দিকে তবারক বিতরণের সময় তৌহিদী জনতা পরিচয়ে কয়েকজন যুবক বাধা দেয়। পরে সেখানে স্বেচ্ছাসেবকদের সঙ্গে সামান্য হাতাহাতির ঘটনা ঘটে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।’ তিনি আরও জানান, ওই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দেয়নি। অভিযোগ না পেলেও বিষয়টি পুলিশের নজরদারিতে রয়েছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে