স্ট্রিম সংবাদদাতা

পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের মনোনয়নপত্রের প্রস্তাবক আওয়ামী লীগের নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বের হওয়ার সময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন– সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম প্রামাণিক এবং সাঁথিয়া পৌর কৃষক লীগের নেতা শাহীন হোসেন। তাদের মধ্যে মিরাজুল ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদের প্রস্তাবক।
ডিবির ওসি রাশিদুল ইসলাম জানান, দুজনই সব থানায় ওয়ান্টেড। থানার রিকুইজিশন অনুযায়ী তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
অধ্যাপক আবু সাইয়িদ বলেন, মনোনয়ন যাচাই-বাছাইয়ে প্রস্তাবক হিসেবে মিরাজুল আমার সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছিলেন। আমার প্রার্থিতা বৈধ হবার পর তিনি সেখান থেকে বের হলে গোয়েন্দা পুলিশ মিরাজুল ও শাহীনকে ধরে নিয়ে যায়। আমি এর তীব্র নিন্দা জানাই ও তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।
তিনি বলেন, প্রশাসন কি অবাধ সুষ্ঠু নির্বাচন চায়? এটা তো তার নমুনা না। আমাদের কর্মীদের এভাবে মামলা ছাড়া গ্রেপ্তার করার চাইতে তারা বলে দিক, আমরা মনোনয়ন প্রত্যাহার করে নিই।
অধ্যাপক আবু সাইয়িদ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন। ১৯৯৬ সালে পাবনা-১ আসন থেকে নির্বাচিত হয়ে তথ্য প্রতিমন্ত্রী হন। পরে ওয়ান-ইলেভেনে সংস্কারপন্থী হিসেবে আওয়ামী লীগ থেকে ছিটকে পড়েন। ২০১৪ সালে স্বতন্ত্র ও গণফোরামে যোগ দিয়ে ২০১৮ সালে ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী হন।
২০২৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিলেও আওয়ামী লীগের প্রার্থী শামসুল হক টুকুর বিরুদ্ধে জালভোট এবং কেন্দ্র দখল করে ভোট ডাকাতির অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করেন আবু সাইয়িদ।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৯ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে