মধ্যরাতের আগুন নিভল সকালে, পুড়ল কারখানাসহ ১১টি দোকান

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
নোয়াখালী

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১৮: ৪৭
নোয়াখালীর সেবারহাট বাজারে আগুনে পুড়ে গেছে আসবাবপত্র তৈরির কারখানা। স্ট্রিম ছবি

নোয়াখালীর সেনবাগে অগ্নিকাণ্ডে একটি কাঠের আসবাবপত্র তৈরির কারখানাসহ ১১টি দোকান ও গোডাউন পুড়ে গেছে। এ ছাড়া আরও ২৫-৩০টি দোকানের আংশিক ক্ষতি হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার সেবারহাট বাজারে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সেনবাগ, চৌমুহনী ও মাইজদীর পাঁচটি ইউনিট প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার (১০ আগস্ট) সকাল সাতটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা জানায়, শনিবার রাত ১২টার দিকে সেবারহাটে একটি আসবাব তৈরির কারখানা থেকেই প্রথম আগুনের সূত্রপাত। এরপর আগুন আশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।

আগুনে আসবাবপত্র তৈরির কারখানা, মেশিনের যন্ত্রাংশ, থাই অ্যালুমিনিয়াম পণ্য বিক্রির দোকানসহ ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে।

স্থানীয় ব্যবসায়ী মুরাদ হোসেন জানান, আগুনে ১১টি দোকান ও একটি ফার্নিচার কারখানা সম্পূর্ণ পুড়ে যায়। এ ছাড়া আশপাশের আরও প্রায় ২৫-৩০টি দোকানের আংশিক ক্ষতি হয়েছে।

সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী মো. সাব্বির হোসেন বলেন, ‘পাঁচটি ইউনিট প্রায় সাড়ে ৬ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এখনো পরিস্কার নয়, তদন্ত শেষে বলা যাবে।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত