স্ট্রিম সংবাদদাতা

রাজবাড়ীর পাংশায় হাতুড়ি নিয়ে ছালাপরা মামা পাগলের মাজারের গম্বুজ ভাঙতে গিয়েছিলেন হোসেন শেখ (৩০) নামে এক যুবক। পরে মাজারের ভক্তরা তাঁকে আটক করে পুলিশে দিয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) হোসেন শেখকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উপজেলার মাছপাড়া রেল স্টেশনের উত্তর পাশে অবস্থিত ছালাপরা মামা পাগলের মাজারের গম্বুজ লোহার হাতুড়ি দিয়ে ভাঙতে শুরু করে হোসেন শেখ। এ সময় গম্বুজ ভাঙতে দেখে স্থানীয় লোকজন ও মাজারের ভক্তরা তাঁকে আটক করে পুলিশে খবর দেন।
এর আগেও হোসেন শেখ মাজারের ছাদের গম্বুজের কার্নিশ ভেঙে ফেলে বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়। তখন স্থানীয় লোকজন ও মাজারের ভক্তরা তাঁকে ধরার চেষ্টা করলে দৌড়ে পালিয়ে যায়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, মাছপাড়া স্টেশনের পাশে অবস্থিত ছালাপরা মামা পাগলের মাজারের গম্বুজ ভাঙতে যাওয়ায় হোসেন শেখকে স্থানীয় লোকজন আটক করে। পরে মাজারের খাদেম হাকিম সর্দার বাদি হয়ে মামলা দায়ের করেন। পরে তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১০ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে