স্ট্রিম প্রতিবেদক

জনসাধারণের ঈদযাত্রা নিরাপদ করতে এবং মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৩টি বিশেষ টিম। মঙ্গলবার (২৬ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সরকারের নির্দেশে জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এই টিমগুলো মোতায়েন হয়েছে।
বিজিবি জানিয়েছে, গত ২১ মে থেকে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলায় কাজ করছেন বিজিবি সদস্যরা। রাস্তায় পশুবাহী গাড়ি নিয়ে জবরদস্তি এবং চাঁদাবাজি রোধে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্টকেও সহায়তা দিচ্ছেন তারা।
এই বিশেষ ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনা কার্যক্রম ঈদের আগের দিনগুলোর পাশাপাশি ঈদের পরের ৩ দিন থাকবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা ও এর আশপাশের এলাকার মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বাইপাইল ও নবীনগর এলাকায় ৪টি টিম এবং পদ্মা সেতু ও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে টোল প্লাজা এলাকায় ৬টি টিম দায়িত্বে আছে।
এছাড়া মেঘনা সেতু, পঞ্চবটি সেতু, কাঞ্চন সেতু, মোগড়াপাড়া এবং মদনপুর মোড় ও কাঁচপুর এলাকায় ৪টি টিম, গাজীপুর চৌরাস্তা এলাকায় ১টি টিম এবং বঙ্গবন্ধু যমুনা সেতুর পূর্ব ও পশ্চিম পাড়ে ২টি টিম মোতায়েন রয়েছে।
রাজধানীর বাইরে চট্টগ্রামের শাহ আমানত কর্ণফুলী সেতু এলাকায় ১টি, খুলনার রূপসা খান জাহান আলী সেতু এলাকায় ১টি এবং কিশোরগঞ্জের ভৈরব সেতু এলাকায় ১টি টিম নিয়োজিত রয়েছে।
উত্তর ও পশ্চিমাঞ্চলের যাতায়াত সহজ করতে লালন শাহ সেতুর কুষ্টিয়া ও পাবনা প্রান্তে ২টি এবং নাটোরের গুরুদাসপুর আত্রাই টোল প্লাজা এলাকায় বিজিবির ১টি টিম কাজ করছে।

.png)
-712a95-256x144.webp)
পার্বত্য চট্টগ্রামে সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে সমালোচনার জবাবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিংপ্রু জেরি বলেছেন, কাজ করলেও সমালোচনা থাকবে, না করলেও সমালোচনা থাকবে। তবে সমালোচনার ঊর্ধ্বে উঠে পাহাড়ের উন্নয়ন এগিয়ে নেওয়া হবে।
১৬ মিনিট আগে
রানা প্লাজা নির্মাণে অনিয়ম ও দুর্নীতির মামলার রায় ঘোষণার কথা ছিল আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর)। তবে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালত রায় না দিয়ে মামলাটি পুনরায় যুক্তিতর্ক শুনানির জন্য পাঠিয়েছেন। আগামী ৬ অক্টোবর যুক্তিতর্কের দিন ধার্য করা হয়েছে। দুদকের আইনজীবী ইস্তিয়াক আহমেদ সাংবাদিকদের বলেন, মামলার কিছ
১৬ মিনিট আগে-5f2ad8-256x144.webp)
প্রশাসনিক ও আইনি জটিলতা শেষে সাড়ে ৪ মাস পর নিজ দেশে ফিরছে আফগান নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ। তার ভাই ইমাল মোহাম্মদীর কাছে মরদেহটি হস্তান্তর করেছে ঝিনাইদহ জেলা প্রশাসন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহ পৌর কেন্দ্রীয় কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়।
২৪ মিনিট আগে
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করবে না। এ দেশের মানুষ যেটা ভালো মনে করবে, সেটাই হবে। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী দল ক্ষমতায়। দেশের অবস্থা তারাই ভালো বুঝবে। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এ কথা বলেছেন।
৩৮ মিনিট আগে-5f2ad8-256x144.webp)